বিধানসভায় ভোটাভুটিতে অনুপস্থিত থাকা বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তৃণমূল

অধিবেশনে গরহাজির ছিলেন শাসকদলের ২৭ জন বিধায়ক। সূত্রের খবর, আর এই নিয়ে এবার পদক্ষেপ করতে চলেছে জোড়াফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভার অধিবেশনে দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু অধিবেশনে গরহাজির ছিলেন শাসকদলের ২৭ জন বিধায়ক। সূত্রের খবর, আর এই নিয়ে এবার পদক্ষেপ করতে চলেছে জোড়াফুল শিবির।

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বার বার শাসকসল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিরোধী দল বিজেপি। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অতিসক্রিয়তা দেখাচ্ছে দাবি করে এ বিষয়ে বিধানসভায় প্রস্তাব এনেছে জোড়াফুল শিবির। বিধানসভায় সেই প্রস্তাবের ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন তৃণমূলেরই ২৭ জন বিধায়ক। তৃণমূল কংগ্রেসের ১৮৯ জন বিধায়ক প্রস্তাবে ভোট দিয়েছেন। কিন্তু বাকি ২৭ জন বিধায়ক কোথায় গেলেন, তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য বিধানসভায় অধিবেশনের সময় সব বিধায়ককে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তার পরও বহু বিধায়ক গরহাজির থাকায় দলের অন্দরে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক সংখ্যা ২১৬ জন। বিজেপির বিধায়ক সংখ্যা ৭০ জন। বিধানসভায় অধিবেশনের দিন কেন সমস্ত বিধায়করা এলেন না তা নিয়ে এবার উত্তর খুঁজতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিধায়কদের অনুপস্থিতি নিয়ে সরকারপক্ষের মুখ্যসচেতক নির্মল ঘোষ বিধানসভায় জানান, কোনও কোনও বিধায়ক ছুটি নিয়েছেন ঠিকই। কিন্তু কেউ যদি ব্যক্তিগত কাজে বিধানসভাকে অবহেলা করেন তা ঠিক নয়। বিধায়কদের সতর্কও করেছেন তিনি। সূত্রের খবর, বিধানসভায় অধিবেশনে কারা গরহাজির ছিলেন সেই বিধায়কদের নিয়ে একটি তালিকা তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত অনুপস্থিত থাকা ২৭ জন বিধায়কের মধ্যে ৬ জন বিধায়ক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। বাকি ২১ জন কেন এলেন না তা খতিয়ে দেখবে দল।

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ