২০২৪ এর ভোট তৃণমূল একাই লড়বে, ঘোষণা মমতার

মানুষের সমর্থন নিয়ে ২০২৪ সালের ভোটে তৃণমূল একাই লড়াই করবে। সাগরদিঘীর ফলের পরেও মমতার স্পষ্ট ঘোষণা। কার্যত কংগ্রেসকে ধাক্কা দিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ(Murshidabad) জেলার সাগরদিঘী(Sagardighi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এদিন তৃণমূল কংগ্রেসকে(TMC) ধাক্কা দিয়েছে সন্দেহ নেই। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে দল যে আবারও ঘুরে দাঁড়াবে সেকথা দৃঢ় ভাবে এদিন জানিয়ে দিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুধু তাই নয়, আগামী দিনে বাংলার মাটিতে তৃণমূল কংরেস একাই রাম-বাম-কংগ্রেসের রামধনু জোটের বিরুদ্ধে লড়াই করবে সেটাও এদিন জানিয়ে দিয়েছেন মমতা। সঙ্গে এটা জানাতে ভোলেননি যে, ২০২৪ এর লোকসভা নির্বাচনেও(2024 General Election) তৃণমূল বাংলায় তথা দেশে একাই লড়াই করবে।

আরও পড়ুন সুপ্রিম রায়ে গণতন্ত্রের জয়, ট্যুইট মমতার

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে ৩ বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। তৃণমূলের এই নেতার হাত ধরেই ২০১১ সালে প্রথমবার মুর্শিদাবাদের মাটিতে ফুটেছিল ঘাসফুল। ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। এমনকি হয়েছিলেন রাজ্যের মন্ত্রীও। একুশের ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল প্রায় ৫০ হাজার। তাঁর মৃত্যুর জেরেই সাগরদিঘীতে উপনির্বাচন হয়। সেই নির্বাচনেই এদিন দেখা গেল কংগ্রেস জিতল প্রায় ২৩ হাজার ভোটের ব্যবধানে। সেই পরিপ্র্বেক্ষিতেই এদিন নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকেরা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূলের এই পরাজয়ের পরে দলের নীতি কী হবে? সেই প্রশ্নের উত্তরেই কার্যত সোজা পথেই খেলেছেন মমতা। সাফ জানিয়ে দিয়েছেন, ‘সাগরদিঘিতে অনৈতিক জোট হয়েছে বিজেপি, কংগ্রেসের। আমাদের কাছে এটা শিক্ষা। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের কংগ্রেস এবং সিপিএমের কথা শোনা উচিত না। তবে তৃণমূল এই তিন দলকে একসঙ্গে হারানোর জন্য প্রস্তুত। আমরা ওঁদের কারওর সঙ্গে যাব না। একা লড়াই করব। মানুষের সঙ্গে জোটে লড়বে তৃণমূল। লোকসভায় মানুষের জোটে লড়বে তৃণমূল। যারা কংগ্রেস-সিপিএমকে ভোট দেবেন তাঁরা বিজেপিকে(BJP) ভোট দেবেন। এই সত্য প্রমাণিত হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করি যারা বিজেপিকে হারাতে চান তাঁরা আমাদেরই  ভোট দেবেন।’ 

আরও পড়ুন ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক প্রস্তুত, চালু করা হল হেল্পলাইন নম্বর

বস্তুত ২০১১ সালের বিধানসভা নির্বাচন ব্যতীত তৃণমূল পরবর্তীকালে আর কোনও দলের সঙ্গেই কোনও জোট গড়ে লড়াই করেনি বাংলার মাটিতে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করেছিল, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করেছিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করেছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল একা লড়াই করেছিল। সম্প্রতি কংগ্রেস থেকে বার্তা দেওয়া হয়েছিল, জাতীয় স্তরে তাঁরা তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোট গড়ে তাঁরা লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। কিন্তু সাগরদিঘী নির্বাচনে পরিষ্কার হয়ে গিয়েছে, বাংলার মাটিতে তৃণমূলকে হারাতে কংগ্রেস নিজেই বিজেপির হাত ধরে চলছে। বামেরা তো কংগ্রেসের সঙ্গে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই মমতার স্পষ্ট বার্তা ২০২৪ এর লোকসভা নির্বাচন তৃণমূল একাই লড়বে বাম-বিজেপি আর কংগ্রেসের বিরুদ্ধে। বাংলার মাটিতেও, দেশের মাটিতেও।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে