ব্রিগেডে জনগর্জন সভার জন্য তৃণমূলের প্রস্তুতি সভার সংখ্যা ৫০০

২৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি রাজ্যজুড়ে ১০ দিন ধরে ৫০০’রও বেশি সভা করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। লাগানো হবে ৬০ লক্ষেরও বেশি পোস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Elections 2024) প্রাক্কালে বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) কলকাতার(Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে(Brigade Parade Ground) সভার ডাক দিয়েছে। সেই সভার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’। আগামী ১০ মার্চ সেই সভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই হিসাবে হাতে আর ২ সপ্তাহও সময় নেই। এই কম সময়ের মধ্যে বাংলার প্রতিটি প্রান্তে দলের ব্রিগেড সভার কথা পৌঁছে দিতে অভিনব পথ নিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তাঁরা আগামী ১০ দিন ধরে ৫০০’রও বেশি সভা করার পরিকল্পনা নিয়েছে। তথ্য বলছে প্রতি ব্লকে এবং প্রত্যেক পুরসভা এলাকায় ১টি করে সভা করবে তৃণমূল। সেই সঙ্গে থাকবে গ্রাম ও শহরের বুলে ব্রিগেড সভার সমর্থনে মিছিল। আরও উল্লেখযোগ্য বিষয়, আগামিকাল অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি এই প্রচার চালানোর পাশাপাশি রাজ্যজুড়ে ৬০ লক্ষেরও বেশি পোস্টার লাগানো হবে। সবমিলিয়ে ব্রিগেডের আগেই বাংলাজুড়ে ‘জনগর্জন’ তুলতে চলেছে তৃণমূল।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে ৫০০’রও বেশি সভায় কারা কারা বক্তব্য রাখবেন সেই তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। সেই তালিকায় নাম থাকছে দলের ৭০জন নেতার। সেই নেতাদের তালিকা আবার তৈরি করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তালিকায় ঠাঁই পেয়েছেন দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, নেতা-নেত্রীরা ছাড়াও টলিউডের তারকারাও। এমনকী, অন্য রাজ্যের দলীয় সংগঠনের নেতারাও অংশ নেবে এই ‘জনগর্জনে’। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মুখে ডাকা এই ব্রিগেডের সভা থেকে শুধু দিল্লি দখলের বার্তা দেওয়া হবে না তৃণমূলের তরফে, সেখানে গুরত্ব পেতে চলেছে কেন্দ্রের নিকৃষ্টতম বঞ্চনায় বঞ্চিত বাংলার বঞ্চিত গরীব মানুষেরাও। ১০০ দিনের কাজের প্রকল্পের মজুরি হোক কী আবাস যোজনার টাকা, তা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার ব্রিগেডে বাংলার বঞ্চিত জনগণকেই সব থেকে বেশি পরিমাণে আনা হবে।

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা