২১’র মঞ্চ থেকেই প্রচার শুরু ২৪’র, বড় সিদ্ধান্ত তৃণমূলের

এবারের ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুন মাস শেষের পথে। তারপরেই জুলাই। আর জুলাই মানেই সবার আগে যা মনে পড়ে তা হল একুশে জুলাই(Ekushe July) যার সঙ্গে জড়িয়ে আছে তৃণমূলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের আবেগ। এবার পঞ্চায়েত ভোটের আবহে একুশের সমাবেশ হতে চলেছে। যদিও ততদিন সেই ভোট শেষ হয়ে তার ফলাফলও বেড়িয়ে যাবে। কিন্তু কিছুটা হলেও তার রেশ থেকে যাবে একুশের বুকে। এবারে সেই একুশের মঞ্চ একদিকে যেমন তৃণমূলের কাছে হয়ে উঠতে চলেছে পঞ্চায়েতের বিজয় উৎসব তেমনি হয়ে উঠতে চলেছে ২৪’র মহাযুদ্ধের প্রচার শুরুর মঞ্চ। অন্তত তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। এবারের ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের(General Election 2024) প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস(TMC)।

আরও পড়ুন শান্তনুর ঘুম কেড়েছে দলেরই গোঁজ প্রার্থীরা

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের একুশের মঞ্চ থেকেই দেশ থেকে বিজেপি বিদায়ের প্রচার শুরু করে দেবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে এবারের মঞ্চ হয়ে উঠতে চলেছে পঞ্চায়েত ভোটের বিজয় উৎসবের মঞ্চে। স্বভাবতই এবছর একুশের মঞ্চ ও জনসভা রাজনৈতিক মহলে পৃথক মাত্রা পেতে চলেছে। দলীয় স্তরে পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জোর প্রচারের পাশাপাশি ২১ জুলাই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবারই সভার জন‌্য পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের তরফে নেত্রীর ছবি দিয়ে পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘অমর একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো’ শীর্ষক পোস্টার ও হোর্ডিংয়ে প্রধান বক্তা হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নাম দেওয়া হয়েছে। এই একই হোর্ডিং ও পোস্টার রাজ্যের সর্বত্র পাঠানো হচ্ছে। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও পোস্টার বা হোর্ডিংয়েই কোনও ব‌্যক্তি বা জনপ্রতিনিধির নাম দেওয়া যাবে না। শুধুমাত্র প্রচারে স্থানীয় সংগঠনের নাম থাকতে পারে।

আরও পড়ুন কমিশনের নির্দেশে মুছতে হচ্ছে দেওয়াল লিখন

পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ২১ জুলাই। তৃণমূলের বার্ষিক মেগা কর্মসূচি শহিদ দিবস পালন। দলের বড় অংশের নেতাকর্মী আপাতত পঞ্চায়েতের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তার মধ্যেই শহিদ দিবস নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে জোড়াফুল শিবিরের অন্দরে। এবারও ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র ডাক দিয়েছে জোড়াফুল শিবির তৃণমূল। দুপুর ১২টায় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee) সেখানে ভাষণ দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ তৃণমূল কর্মী-সমর্থক সেদিন জড়ো হবেন ধর্মতলার সভামঞ্চের সামনে। এ বছর পঞ্চায়েত ভোটের কারণে নেতাকর্মীরা ব্যস্ত। ৮ জুলাই পঞ্চায়েত ভোট মিটলে শহিদ দিবস ও সমাবেশের প্রস্তুতি আরও জোরদার হবে। রাজ্যের শাসক দলের আশা, গ্রামবাংলার মানুষ পঞ্চায়েতে জোড়াফুলেই আরও একবার তাদের আস্থা রাখবে। পঞ্চায়েতের সেই সাফল্যকে সামনে রেখেই উদযাপিত হবে এবারের ২১ জুলাই।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের জের, সাকিবের বাড়িতে আগুন ধরাল বিএনপি কর্মীরা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা