পার্থকাণ্ডে ধাক্কা খেয়েছে দল, বিমর্ষ কর্মীরা, মানছেন নেতারা

খুব শীঘ্রই জেলায় জেলায় দলীয় কর্মসূচি জোর কদমে শুরু করার নির্দেশ গিয়েছে দলের জেলা নেতৃত্বের কাছে। নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে কেউ কিছু বলছেন না, তবে চার দেওয়ালের অন্দরে বিস্তর যোগ-বিয়োগ চলছে। এই হিসেবনিকেষ দলের ক্ষতির হিসাব। পার্থ(Partha Chattopadhay) ও অর্পিতা(Arpita Mukhopadhay) কাণ্ডে যে রাজ্যের শাসক দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে তা অস্বীকার করার উপায় নেই। প্রকাশ্যে জোড়াফুল শিবিরের কোনও নেতা তা স্বীকার না করলেও ঘনিষ্ঠজনদের কাছ তা আর লুকিয়ে রাখছেন না তৃণমূলের(TMC) নেতারা। এমনকি দলের কর্মীদের(Workers) মধ্যেও সেই ধাক্কায় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার মনোভাব দেখা যাচ্ছে। আর এটাই ভাবাচ্ছে জোড়াফুল শিবিরকে। কেননা আগামী মাস ১০ এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কর্মীদের চাঙ্গা করা না গেলে বেশ কিছু জেলায় দলকে বিপাকে যে পড়তে হবে সে হিসাব আছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। তাই খুব শীঘ্রই জেলায় জেলায় দলীয় কর্মসূচি জোর কদমে শুরু করার নির্দেশ গিয়েছে দলের জেলা নেতৃত্বের কাছে।

তৃণমূলকে এখন সব থেকে বেশি অস্বস্তিতে রেখেছে পার্থ ও অর্পিতাকাণ্ডে বাম ও বিজেপির বিরোধিতা তথা বিক্ষোভ কর্মসূচি। দুই দলই বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে সামনে রেখেই পথে নেমেছে।  দলের আদিনেতা তথা প্রাক্তন মহাসচিবের বিরুদ্ধে কোটি কোটি টাকার যে কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে তা কোনও ভাবেই ধামাচাপা পড়া সম্ভব নয়। মানুষের মুখে মুখে এখন পার্থ আর অর্পিতা। বাড়ি থেকে রাস্তায় বেড়িয়ে এই দুর্নীতি নিয়ে আমজনতার ক্ষোভ, রাগ, টিপ্পনি সবই মুখ বুজে শুনতে হচ্ছে দলের কর্মীদের। যথাযথ উত্তর না দিতে পারার জন্য সেই সব তৃণমূল কর্মীদের মনের মধ্যে কিছুটা হলেও হতাশার জন্ম নিয়েছে। এই বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের চোখেও পড়েছে। তাই রাজ্যের সব জেলা নেতৃত্বের কাছে নির্দেশ গিয়েছে, যত দ্রুত সম্ভব দলীয় কর্মসূচি পালনে মাঠে নেমে পড়তে এবং দলের কর্মীদের যথাসম্ভব যেন সেখানে নামানো হয়। প্রয়োজনে এলাকায় থাকা দলের জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়কদেরও সেই কর্মসূচিতে হাজিরা দিতে বলা হয়েছে। কর্মীরা যাতে কোনও ভাবেই ভেঙে না পড়েন তার জন্য তাঁদের কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে দলের তরফে।

আচমকাই ভোররাতে বাড়িতে পুলিশ! গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

কঙ্গোর হ্রদে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের