২১’এর সমাবেশে যোগ দিতে মানুষের ঢল কলকাতার রাস্তায়

সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলে দলে হাজার হাজার তৃণমূল কর্মী ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। বৃহস্পতিবার দুপুরে ধর্মতলায় ২১ জুলাই সমাবেশ থেকে ভাষণ দেবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।আর সেই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলে দলে হাজার হাজার তৃণমূল কর্মী ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্ক-সহ একাধিক জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা করেছে দল।

মালদা, হুগলি, কাটোয়া, আলিপুরদুয়ার-সহ রাজ্যের বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতামুখী হয়েছেন দুদিন আগে থেকেই। ২১ জুলাই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে কলকাতা শহরে আসা তৃণমূল কর্মীদের মধ্যে দেখা গেল বিপুল উদ্দীপনা। তৃণমূল সূত্রে খবর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং থেকে যে সব কর্মীরা আসছেন তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে সল্টলেক সেন্ট্রাল পার্কে। অন্যদিকে, যে সব কর্মীরা রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ থেকে আসছেন তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এসেছেন। সেখান থেকেই বৃহস্পতিবার সেখান থেকে ধর্মতলায় সমাবেশে যোগ দেবেন তাঁরা। জেলা থেকে আসা দলের কর্মীদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে দল। মঙ্গলবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল ও ডিম। সেন্ট্রাল পার্কে বহু কর্মী সমর্থক উত্তরবঙ্গ থেকে এসেছেন। এদিন রাজ্যের মন্ত্রী সুজিত বসু এখানে ঘুরে দেখেন দলের কর্মীদের কোনও অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। ৭ থেকে ৮ হাজার মানুষ এখানে এসেছেন বলে জানান মন্ত্রী সুজিত বসু। সমাবেশের দিন অর্থাৎ বৃহস্পতিবার বাসে করে সেন্ট্রাল পার্ক থেকে কর্মীদের সমাবেশে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।

অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এসে রয়েছেন জেলা থেকে আরও কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধযায় এসে কর্মীদের খোঁজ খবর নেন। তাঁরা কেমন আছেন কর্মীদের থাকতে অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ খবর নেশন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন অভিষেক বন্দ্যয়াপধ্যায়ের সঙ্গে ছিলেন বিধায়ক তাপস রায়। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে ধামসা, মাদল সহযোগে ট্রেনে চেপে দলে দলে কর্মীরা আসা শুরু করে। আগামীকাল অর্থাৎ বুধবারও বহু তৃণমূল কর্মী সমর্থক রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে সমাবেশে যোগ দেবেন। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এদিন ধর্মতলায় মঞ্চের কাজ পরিদর্শন করতে যান। মঞ্চ পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘দু বছর ভার্চুয়ালি ২১ জুলাই শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। তাই এ বছর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য মানুষের উন্মাদনা বেশি।’ তিনি আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা সবাই।’

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!