প্রধানমন্ত্রীর বলা পাঁচ মিথ্যে কী?‌ সোশ্যাল মিডিয়ায় ফাঁস করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধী দলগুলি এবং শাসকদল। তবে পার্থক্য বিরোধী দুই দল আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার আজ, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে কী কী মিথ্যে কথা বলে গিয়েছিলেন সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের মরশুমে দলের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর মিথ্যে কথা তুলে ধরার জেরে চাপে পড়ে গিয়েছে। যদিও তা কমব্যাট এখনও করতে পারেনি গেরুয়া শিবির।

এদিকে রাজনৈতিক পর্যটক নরেন্দ্র মোদি বরাবরের মতোই অপপ্রচার, ভুয়ো পরিসংখ্যান আর বিষাক্ত বুলি আওড়াতে আবার বাংলায় পা রাখলেন। তিনি ‘‌মোদি কি গ্যারান্টি’‌ দেওয়ার দাবি করেন, কিন্তু তিনি শুধু লুটপাট, বিশৃঙ্খলা আর ঘৃণারই নিশ্চয়তা দেন। এমনই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। প্রথম মিথ্যে হিসাবে এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌বিজেপি বাংলায় উন্নয়ন করছে’‌—বাস্তবতা: আপনারা বাংলার জন্য বরাদ্দ ১.৯৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন। আর শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনেই বাংলার নিজের করের টাকায় বাংলার মেয়েদের জন্য প্রতি বছর ২৬,৭০০ কোটি টাকা খরচ হয়। যার মোট পরিমাণ ৭৪,০০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।’‌ এভাবে তুলোধনা করা হয়েছে।

 

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ–সফরে এসে ৪৫ মিনিট ভাষণ দেন। সেখানে একের পর এক মিথ্যে ছিল বলে দাবি তৃণমূল কংগ্রেসের। তাই দ্বিতীয় মিথ্যে হিসাবে এক্স পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় তহবিল ব্যবহার করছে না—বাস্তবতা: কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আপনার সরকার এমজিএনআরইজিএ তহবিলের ৫২,০০০ কোটি টাকা আটকে রেখেছে।’‌ তৃতীয় মিথ্যে হিসাবে তৃণমূল কংগ্রেসের দাবি, ‘‌বাংলায় জল জীবন মিশন কেন নয়? বাস্তবতা—রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বাংলাকে শাস্তি দিতে কেন্দ্র নিজেই জল জীবন তহবিলের ২,৫২৫ কোটি টাকা আটকে রেখেছে।’‌

এছাড়া বাংলা জানে জুমলা আর আসল পরিষেবার মধ্যে পার্থক্য। কোনও অপপ্রচার সত্যকে ঢেকে রাখতে পারবে না বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। তাই তো চতুর্থ এবং পঞ্চম প্রধানমন্ত্রীর মিথ্যে হিসাবে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, ‘‌বাংলায় নারীরা নিরাপদ নয়। বাস্তবতা—বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে নারীদের বিরুদ্ধে অপরাধ সবচেয়ে বেশি। বিজেপি শাসিত দিল্লিতে প্রতি লক্ষ জনসংখ্যায় ২ হাজারের বেশি অপরাধ। কলকাতা? ভারতের সবচেয়ে নিরাপদ শহর।’‌ পঞ্চম মিথ্যে হিসাবে লেখা হয়েছে, ‘‌বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী। বাস্তবতা—আপনারা প্রায় ৬০ লক্ষ নাম মুছে দিয়েছেন এবং ৬০ লক্ষ নাম বিচারাধীন রেখেছেন। প্রকৃত অনুপ্রবেশকারী কতজন? কোনও প্রমাণ নেই, আছে শুধু ভোটারদের দমিয়ে রাখা।’‌

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের