‘গরিব মানুষের প্রাপ্য টাকা দিন’, শাহকে পত্রবাণ তৃণমূল ছাত্র পরিষদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৯ বছর বাদে কলকাতায় প্রকাশ্য সভা করতে বুধবার শহরে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মহানগরীতে পা রাখার আগেই মোদি সরকারের দ্বিতীয় শক্তিশালী পদাধিকারীকে রাজ্যের বকেয়া পাওয়া মেটানোর আর্জি জানিয়ে চিঠি দিল তৃণমূল ছাত্র পরিষদ। ওই চিঠিতে অবিলম্বে গরিবদের প্রাপ্য বকেয়া মেটানোর আর্জি জানানোর পাশাপাশি কর্মসংস্থান নিয়েও খোঁচা দেওয়া হয়েছে।

শাহকে চিঠিটি পাটিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। চিঠির প্রতি ছত্রে কেন্দ্রকে খোঁচা দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘নির্বাচন এলেই দেশের প্রধানমন্ত্রী-সহ আপনাদের দিল্লির সব নেতাদের এই বাংলার পবিত্র মাটিতে বিদ্যুতের গতিতে আনাগোনা বৃদ্ধি পায়। ফলত বাংলার মানুষ প্রচুর ধুলো ওড়ানো হেলিকপ্টার আর আধুনিক অস্ত্রধারী কেন্দ্রীয় বাহিনী দেখতে পায়। এতে তাদের মনোরঞ্জন ঘটে বটে, তার চেয়ে বেশি কিছু বাংলার মানুষের প্রাপ্তি হয় না।’ কর্মসংস্থান নিয়ে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘দেশের আইনসভায় আপনারাই স্বীকার করেছেন, স্বাধীনতার পরে সবচেয়ে বেশি বেকারত্বের রেকর্ড আপনারাই গড়ছেন। আপনাদের সময়ে ব্যাঙ্কগুলি সঙ্কুচিত হয়েছে, তাতে চাকরির সুযোগ কমেছে। রেল, বিএসএনএল-সহ সরকারী সংস্থাগুলির বেসরকারিকরণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে ‘ওএলএক্সের’ কোনও পার্থক্য রাখেননি।’

চিঠির শেষাংসে বাংলার প্রতি মোদি সরকারের ঘৃণা আর বিদ্বেষের কথা উল্লেখ করে লেখা হয়েছে, ‘আপনি বাংলার মানুষকে একবারই পছন্দ করেন না। আপনি গতবার বিধানসভা ভোটের আগে বলেছিলেন, অবকি বার ২০০ পার। কিন্তু আপনার দলের জেতা বিধায়করা পাঁচিল টপকে তৃণমূলে আসছেন, তাতে বাংলার মানুষের দোষ কী বলুন? বাংলার গরিব মানুষ ১০০ দিনের কাজ করেছেন, তাদের বৈধ জব কার্ড রয়েছে। সাথে আধার নম্বর থাকলেও কিছুতেই প্রাপ্য টাকা পাচ্ছেন না। আপনার দলের নেতারা বলছেন, তৃণমুল চুরি করেছে, কিন্তু কেউ থানায় গিয়ে এফআইআর করছেন না। কী অদ্ভুত পরিস্থিতি বলুন তো? আপনাকে অনুরোধ করছি, গরিব মানুষের প্রাপ্য টাকা দিয়ে দিন। কলকাতায় আসুন, সভা করুন, প্রতিশ্রুতি দিন, কিন্তু তার সিকিভাগ অন্তত পুরণ করুন।’  

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের