ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি দল পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন

ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন জায়গায় চিকিৎসকদের নজরদারি টিম পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য ভবনের। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায়ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ডেঙ্গু মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপরতা দেখাচ্ছে রাজ্য প্রশাসন৷ রাজ্যের বিভিন্ন জায়গায় চিকিৎসকদের নজরদারি টিম পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার রাজ্যের বিভিন্ন জেলায় যাবে বিশেষ টিম। রাজ্য স্বাস্থ্য দফতরের এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল। এই নজরদারি দলে কারা থাকবেন? স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চিকিৎসকদের নিয়ে এই বিশেষ দল তৈরি করা হবে৷ সেই দলে শহরের বিশেষজ্ঞরাও থাকবেন৷ স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে বেডের সংখ্যাও বাড়াতে হবে হাসপাতালগুলিতে।

প্রসঙ্গত সোমবার রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এর ফলে ওইদিন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৯। একই দিনে পরপর চার জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ সল্টলেক এলাকা মিলিয়ে মোট ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলাতেও ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। জ্বর-সহ ডেঙ্গুর যে কোনও উপসর্গ দেখা দিলে কেউ যাতে বাড়িতে না থাকে এবং তাকে তৎক্ষণাৎ যাতে হাসপাতালে ভর্তি করানো হয় সেই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন