আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দূষণরোধে ছটপুজোয় এবারেও বন্ধ দুই সরোবর, বিকল্প হিসেবে থাকছে ৩৯ অস্থায়ী ঘাট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এবার আসছে ছটপুজো। এই দিনেই সূর্যদেব ও তাঁর বোন উষার পূজা করা হয়। এই পুজো উপলক্ষ্যে বিভিন্ন ঘাটগুলিতে মানুষ ভিড় জমান। তবে পুজোর সময়ে জল দূষণ রোধে কড়া প্রশাসন। দূষণ প্রতিরোধে এবারেও ছটপুজোয় সাধারণের জন্য বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর।

ছটপুজোয় রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর বন্ধ থাকার নির্দেশ বিজ্ঞপ্তি দিয়ে খুব শীঘ্র জানাতে চলেছে কেএমডিএ। দুই সরোবরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এই কেএমডিএ। ২০২২ নালে নির্দেশ লঙ্ঘন করে বেশ কয়েকজন প্রবেশ করেছিলেন। তাই এবারে নির্দেশ জারির পরেও যাতে কেউ জোর করে দুই সরোবরে প্রবেশ করতে না পারে সেই কারণে দুই জায়গায় ৩০০ পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন অফিসার। বীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর বেশ কয়েক বছর ধরেই বন্ধ ছটপুজোর অনুষ্ঠান। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে এই নিয়ম কার্যকর করা হয়েছে।

কেএমডিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে দুই সরোবর বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে ৩৯টি অস্থায়ী ঘাটও তৈরি করা হয়েছে। কলকাতা পুরসভা সুভাষ সরোবর লাগোয়া এলাকায় বিকল্প ঘাট তৈরির দায়িত্বে রয়েছে । জানানো হয়েছে অস্থায়ী তাঁবু থাকবে পোশাক বদলের জন্যে এবং স্থায়ী বায়ো–টয়লেটের বন্দোবস্ত থাকবে। তাছাড়াও প্রাথমিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও করা হবে প্রতিটি ঘাটে। কেএমডিএ পুজো শেষের ৫ ঘণ্টার মধ্যে পুরসভাকে ঘাট সাফাইয়ের নির্দেশ দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ