অভিষেকের ডায়মন্ডে ঢুকল ৩ টন ইলিশ, আসছে কলকাতার বাজারে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজার মাছ আড়তে ৩ টন ইলিশ ঢুকেছে বলে জানিয়েছে মৎস্য আড়তদার সমিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীতে ইলিশ(Elish) পাওয়া যাচ্ছিল না বলে হাহাকার পড়ে গিয়েছিল একাধিক জায়গায়। কিন্তু, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইলিশ নিয়েও এল সুখবর। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারের(Daimond Harbour) নগেন্দ্রবাজার মাছ আড়তে ৩ টন ইলিশ ঢুকেছে বলে জানিয়েছে মৎস্য আড়তদার সমিতি। চলতি মরশুমে এই প্রথম ইলিশ এল ডায়মন্ডহারবারে। আর এই শহরে ইলিশ ঢোকার অর্থই হল সেই ইলিশ এদিন বিকালেই মধ্যেই পা রাখতে চলেছে শহর কলকাতার(Kolkata) বাজারে। মৎস্য আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার জানিয়েছেন, ‘২ মাস ধরে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বারণ ছিল। ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। এরপরেই ইলিশ এসেছে মাছের আড়তে। পরিমাণে কম হলেও ইলিশগুলি বেশ বড়। দুই মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে বড় ইলিশ ধরা পড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর জালে বেশি ইলিশ পড়বে বলে আশা করছি।’ 

কয়েকদিন আগে পর্যন্তও মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল ইলিশ। দামের ছ্যাঁকায় হাত পুড়ত মধ্যবিত্তের। কিন্তু এবার সেই পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছেন কলকাতার নানা বাজারে থাকা মাছের বিক্রেতারা। তাঁদের দাবি, মৎস্যজীবীদের জালে এবার বেশি করে ইলিশ পড়লে তার দামও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসবে। এখন বাজারে ১ কেজি ইলিশের দাম ১৪০০ টাকা। এই দাম কমতে পারে যদি বেশি করে ইলিশ ধরা পড়ে। তবে ডায়মন্ডহারবারের বুকে এদিন ইলিশের আনন্দ ধরা পড়েছে বাজারে আসা ক্রেতাদের মধ্যেও। তাঁদের দাবি, বাঙালি মানেই ইলিশের প্রতি আলাদা দুর্বলতা থাকে। মরসুমের প্রথম ইলিশ হলেও কিন্তু দামটা এখনও বেশি। যদি দাম একটু কমে সেক্ষেত্রে নাগালের মধ্যে পাওয়া সম্ভব হবে। পকেটের ওপর চাপ পড়লেও বাড়ির জন্য ইলিশ অনেকেই কিনবেন। তাঁদের আশা ভবিষ্যতে দাম কিছুটা হলেও কমবে। তবে এদিন দেখা গিয়েছে ডায়মন্ডহারবারের বাজারে মরসুমের প্রথম ইলিশ কেনার জন্য কার্যত হিড়িক পড়ে গিয়েছে ক্রেতাদের।

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের