স্টেশনে ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না কোনও ট্রেন? খবর ছড়াতেই বিজ্ঞপ্তি পূর্ব রেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে একটি খবর ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে যেখানে বলা হচ্ছে, এবার থেকে শিয়ালদা ডিভিশনের(Sealdah Division) অন্তর্গত প্রতিটি স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড। তার মধ্যেই যাত্রীদের উঠতে হবে এবং নামতে হবে। এই খবর শোনা মাত্রই ঘুম উড়েছে আমজনতার। কারণ পূর্ব রেলের অন্তর্গত শিয়ালদহ ডিভিশন বাংলার অন্যতম ব্যস্ত ডিভিশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছে যান এই ডিভিশনের ট্রেন ধরেই, ফলে এমন একাধিক স্টেশন রয়েছে যেখানে অত্যাধিক ভিড়ের কারণে ট্রেন এক মিনিটের বেশি সময় পর্যন্তও দাঁড়ায়। স্বাভাবিকভাবেই সেই সময়ের মধ্যে ওঠানামা হয়ে যায় যাত্রীদের। কিন্তু মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সব যাত্রীর পক্ষে ট্রেন ওঠানামা করা সম্ভব নয়। বিশেষত অসুস্থ এবং বয়ষ্ক ব্যক্তিদের জন্য তা হবে দুঃসাধ্য।

আরও পড়ুনঃ ক্যারিবীয়দের হারিয়ে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে আরও দাবি করা হয়েছিল যে, ট্রেন যাতে লেট না হয়, সেই কারণেই এই পথে হাঁটছে পূর্ব রেল(Eastern Railway)। এই খবর ছড়ানোর পর রীতিমতো হইচই শুরু হতেই শুক্রবার রাতে একটি বিবৃতি দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবর সর্বৈব মিথ্যে। ট্যুইটারে বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ করে পূর্ব রেল লেখেন, শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর(Fake News)। এতদিন ট্রেনে ওঠানামা করার জন্য যাত্রীরা যে সময় পেতেন এখনও সেই সময়ই পাবেন, তাই চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুনঃ সাতসকালে মাঝ পুকুরে ভেসে উঠল দেহ, হইচই কাণ্ড শ্রীরামপুরে

পূর্ব রেলের এই বিবৃতিতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। নিশ্চিত হয়েছেন বয়স্করাও। তবে কিভাবে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। ভুয়ো পোস্টদাতার সন্ধানে রয়েছেন সাইবার পুলিশের আধিকারিকরা। এই গুজব ছড়িয়ে দেওয়ার পিছনে কোনও উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি