বদলি নেওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীরা পেতে চলেছেন তাঁদের প্রাপ্য বকেয়া

যে সব শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তাঁদের GPF’র সুদ পাচ্ছিলেন না, তাঁরাই এবার উপকৃত হতে চলেছেন রাজ্য সরকারের সিদ্ধান্তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুল শিক্ষক-শিক্ষিকা(School Teachers) এবং স্কুলকর্মীদের(School Workers) জন্য সুখবর। যারা জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার(General and Mutual Transfers) নিয়ে ইতিমধ্যেই অন্য স্কুলে চলে গিয়েছেন তাঁদের প্রাপ্য বকেয়া অর্থ এবার তাঁদের হাতে তুলে দিতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। মূলত জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের General Provident Fund বা GPF’র যে সুদের(Interest) টাকা বকেয়া ছিল সেটাই এবার দিতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর(Education Department)। সূত্রে তেমনটাই জানা গিয়েছে। রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির যে সব শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার নেওয়ার পরে তাঁদের GPF’র অ্যাকাউন্ট ট্রান্সফার হলেও সুদ পাচ্ছিলেন না, তাঁরাই এবার উপকৃত হতে চলেছেন রাজ্য সরকারের সিদ্ধান্তে।

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, বদলির পর GPF’র অ্যাকাউন্ট ট্রান্সফার হলেও রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাঁদের সুদ পাচ্ছিলেন না, যা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে। এই মর্মে রাজ্যের স্কুল শিক্ষা দফতরেও বিস্তর অভিযোগ আসছিল। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শিক্ষক ও শিক্ষককর্মীরা তাঁদের বকেয়া সুদের অর্থ এবার পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ২০১৫ সাল থেকে হাইস্কুল স্তরে জেনারেল ট্রান্সফার চালু করা হয়। ২০১৯ সালে স্পেশাল ট্রান্সফার ব্যবস্থা চালু করা হয়। ঠিক তার পরের বছর ২০২০ সালে অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টাল চালু করা হয়। আর এই বদলি প্রক্রিয়ার সরলীকরণের জন্য ২০২১ সালে ‘উৎসশ্রী’ পোর্টাল চালু করে রাজ্য সরকার। সাধারণত শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুল বদলির কয়েক বছর বাদে তাঁদের GPF’র অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়। সেখানে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে তাঁদের অ্যাকাউন্টে শুধুমাত্র ৬ মাসের সুদ দেওয়া হয়েছিল। বাকিটা আর জমা পড়েনি। সেটাই এবার দিতে চলেছে রাজ্য সরকার।

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তথ্য বলছে, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাথমিক ও হাইস্কুল স্তরে মোট বদলির সংখ্যা ৬০ হাজারের মতো। স্কুল বদলি হলেও GPF’র অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে ৩ থেকে ৪ বছর লেগে গিয়েছে। তবে অ্যাকাউন্ট ট্রান্সফার হলেও দেখা যায় GPF’র সুদ বাবদ মাত্র ৬ মাসের টাকা জমা পড়েছে। বাদবাকি টাকা জমা দেওয়া হয়নি। এ নিয়ে অভিযোগ জানিয়ে বিভিন্ন সময় শিক্ষক সংগঠনগুলি ডিআই অফিস থেকে শিক্ষা দফতরে স্মারকলিপিও জমা দিয়েছে। সেখানে দাবি করা হয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রাপ্য অর্থ অবিলম্বে দিতে হবে সরকারকে। বর্তমানে সমস্ত রকম ট্রান্সফার রাজ্য সরকার বন্ধ রেখেছে। ট্রান্সফারের পোর্টাল বন্ধ করা হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। এখনও পর্যন্ত তা নতুন করে খোলা হয়নি। তবে যাদের সুদের টাকা বাকি ছিল তাঁরা এবার তাঁদের বকেয়া টাকা পেয়ে যেতে চলেছেন।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন