টানা ৪ দিন পর বালি ব্রিজে স্বাভাবিক যান চলাচল, ট্রেনও চলছে আগের মতো

গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বন্ধ রাখা হয়েছিল বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতুর একদিকের লেন। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্ররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই মুখে হাসি ফুটল নিত্যযাত্রীদের। কারণ শেষ হল বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনে সংস্কারের কাজ। টানা ১০০ ঘন্টা পর সোমবার (২৭ জানুয়ারি) থেকে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল, পাশাপাশি বালি ব্রিজেও স্বাভাবিক হয়েছে যান চলাচল। যার ফলে সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীদের মুখে ফুটল হাসি। মেরামতির জন্যে গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বন্ধ রাখা হয়েছিল বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতুর একদিকের লেন। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্ররা। নিবেদিতা সেতু দিয়েই ঘুরিয়ে দেওয়া হচ্ছিল ভারী যানবাহনকে।

শুধুমাত্র বালি খাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত লেনটিতে বাইক এবং তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিয়েছিল প্রশাসন। আর সাধারণ মানুষের সুবিধার্থে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দু’চাকা এবং তিন চাকার গাড়ি চলাচলের ছাড় দেওয়া হয়েছিল। আর নিত্যদিনের যাত্রীদের কথা মাথায় রেখে জানানো হয়, বালি ব্রিজ মেরামতির কারণে ওই চারদিন নিবেদিতা সেতু দিয়ে যাতায়াতের কোনও ‘টোল ট্যাক্স’ লাগবে না, শুধুমাত্র বাসের। পাশাপাশি, বন্ধ রাখা হয় ডানকুনি-শিয়ালদা শাখার লোকাল ট্রেন। যার ফলে বাস-ট্রেন ধরতে প্রায় ২-৩ কিমি হাঁটতে হয় যাত্রীদের। সঙ্গে ঝুঁকি নিয়ে পেরোতে হয় কাটাতার।

সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। চাপের মুখে যাত্রীদের যাতায়াতের জন্যে বালি হল্ট স্টেশনের পাশের কংক্রিটের পাঁচিল ভেঙে স্টেশনে যাওয়ার বিকল্প রাস্তা তৈরি করে দেয় পুলিশ। এছাড়া বিবেকানন্দ সেতু বন্ধ থাকায় চাল রোজ সকালে যানজটের সমস্যা হয়। পাশাপাশি বাসে চরম ভিড়। ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছতে হয় যাত্রীদের। তাই চার দিনের দীর্ঘ হয়রানির পর বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। ট্রেন পরিষেবাও স্বাভাবিক হয়েছে। তাই আপাতত পাঁচিল ভেঙে স্টেশনে যাওয়ার বিকল্প রাস্তা বন্ধ করে দেওয়া হবে এবং সেখানে পাঁচিল তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের