Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবমীর রাতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের ঠাকুর দেখাবে পরিবহন দপ্তর

Share:

নিজস্ব প্রতিনিধি: নবমীর রাতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের বিনা পয়সায় বাসে করে ঠাকুর দেখাবে রাজ্যের পরিবহন দপ্তর। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী । পরিবহন দফতরের উদ্যোগে দুর্গা পুজোয় কেনাকাটা করতে যাওয়া মানুষজনের সুবিধার্থে শহর ও শহরতলির জন্য ১০০টি বাস নামানো হচ্ছে। মুখমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি বাস নামানো হয়। সেই অনুযায়ী প্রথম ধাপে ১০০টি সরকারি বাস আর পরবর্তী ধাপে ১২০ টি বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে । শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্যে পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

সাপুর্জি- হাওড়া,যাদবপুর- করুণাময়ী রুট সহ রুটে বাস চালানো হবে। এস্প্লানেডে থেকে যে সব রুটে এই বাসগুলি চলাচল করবে সেগুলি হল – আসানসোল, দীঘা, বাগনান, করিমপুর ও শ্রীরামপুর। এর পাশাপাশি গড়িয়া, দীঘা, টালিগঞ্জ ,মধ্যমগ্রাম, আমতলা ও হাওড়া রুটে বাস দেওয়া হবে বলে জানান রাজ্যের পরিবহনমন্ত্রী। শারোদৎসবকে আনন্দময় করবার উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন দফতর। তাই বাসগুলি পুজোর পরও থাকবে।

দুর্গা পুজোর দিনগুলিতে রাতে বাস পাওয়ার সমস্যা প্রসঙ্গে পরিবহনমন্ত্রী বলেন, অনেক রাস্তায় নো -এন্ট্রি করা হয় । সেই রাস্তাগুলি বাদে সারা রাত বাস চালানো হবে। সোমবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। মোট ২২৬৯ টা বাস চলছে শহর এবং শহরতলিতে। এর মধ্যে প্রায় ১৮০০ টা বাস চলছে সর্বত্র। যাতে কোনোভাবেই লাগামছাড়া ভাড়া না বাড়ে বেসরকারি বাসের ক্ষেত্রে তাই বিজ্ঞপ্তি জারি করবে পরিবহন দপ্তর বলে জানান এদিন।
কমার্শিয়াল গাড়ির veichle tracking system চালু করছে পরিবহন দপ্তর এ রাজ্যে । এই খবর জানিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, গত 1st April 2020 এর আগের কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাড়ির অবস্থার ওপর নিয়ন্ত্রণ এর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে 2চাকা , 3চাকা , এবং e-riksha থাকছে না । পুজোয় যে বাসগুলি চলবে তাতে Veichle location tracking ডিভাইস থাকবে ।
পুজো পারিক্রমা জন্য ac, non ac প্যাকেজ আকারে এই বাস এর সুবিধা দেওয়া হবে ।যারা বৃদ্ধাবাসে থাকেন সেই সমস্ত বর্ষীয়ানদের জন্য নবমীর দিন পুজো পরিক্রমা এর ব্যবস্থা করা হচ্ছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। তার জন্য ভাড়া লাগবে না। 

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা