বাসভাড়া বৃদ্ধি হোক, চান না নয়া পরিবহনমন্ত্রী

নয়া মন্ত্রী বলেন, মাত্রাতিরিক্ত বেড়েছে ডিজেলের দাম। ভয়ঙ্কর এই পরিস্থিতিতেও এখনই ভাবা হচ্ছে না গণপরিবহনে ভাড়া বাড়ানোর কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন পরিবহনমন্ত্রী (TRANSPORT MINISTER) হয়েছেন স্নেহাশিষ চক্রবর্তী। নয়া মন্ত্রী জানিয়েছেন, ডিজেলের মূল্যবৃদ্ধি হলেও বাস সহ অন্য গণপরিবহনে ভাড়া বাড়ানোর পক্ষে নন তিনি। ভাবছেন বিকল্প ব্যবস্থার কথা। উল্লেখ্য, এর আগে পরিবহনমন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম। তিনিও বলেছিলেন, বিকল্প ব্যবস্থার কথা। একাধিক উদ্যোগও নিয়েছিলেন। সেই পথেই হাঁটছেন নয়া মন্ত্রীও।

নয়া মন্ত্রী বলেন, মাত্রাতিরিক্ত বেড়েছে ডিজেলের দাম। ভয়ঙ্কর এই পরিস্থিতিতেও এখনই ভাবা হচ্ছে না গণপরিবহনে ভাড়া বাড়ানোর কথা। এতে সমস্যা কিছু হচ্ছে, তবে সিএনজি এবং ব্যাটারি চালিত বাস আরও বেশি করে নামানো হবে রাস্তায়। আর তারপরে থাকবে না কোনও অসুবিধা। বলেন, এই বিষয়েই প্রাথমিক পর্যায় তিনি গুরুত্ব দেবেন সবচেয়ে বেশি।

মন্ত্রী আরও বলেন, রাজ্যের বিভিন্ন জেলার পরিবহন দফতরের অফিসগুলি পরিদর্শন করবেন তিনি। দুর্নীতি ও দালাল চক্রের বিরুদ্ধেও কড়া বার্তা দেন মন্ত্রী। উল্লেখ্য, পরিবহন দফতরের দায়িত্বে যখন ফিরহাদ হাকিম ছিলেন তখন তিনি বারবার বৈঠক করেছিলেন একাধিক বাস মালিক সংগঠনের সঙ্গে। চেষ্টা করেছিলেন বাস ভাড়া বৃদ্ধি না করার। বজায় রাখতে চেয়েছিলেন বাস মালিক ও যাত্রী সুবিধার ভারসাম্য। বেশ কয়েকটি ইলেকট্রিক বাস নেমেছিল কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায়। কলকাতার রাস্তায় নেমেছিল ব্যাটারি চালিত অটোও। নয়া মন্ত্রী জানিয়েছেন, আপাতত তিনি ভাড়া বৃদ্ধির পক্ষে নন। জোর দিচ্ছেন ইলেকট্রিক বাসে। এতে দূষণ রোধও হবে। আর ভাড়া বৃদ্ধিতেও লাগাম টানা যাবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি