বিজেপি ও সিপিএম বহিরাগতদের এনে অশান্তি করছে :পরিবহনমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে অশান্তি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। সিপিএম বিজেপি ও আইএস এফ(ISF) রাজ্যের বিভিন্ন বেলটে অশান্তি করছে বলে তিনি সরাসরি অভিযোগ করেন। তার দাবি বহিরাগতদের নিয়ে এসে পরিকল্পিতভাবে অশান্তি করানো হচ্ছে।।মোদীর ভাষণে এ রাজ্যের চাকরির রেট কার্ড। কেন্দ্রের তীব্র সমালোচনা করে রাজ্যের পরিবহনমন্ত্রী(Transport Minister) বুধবার গর্জে ওঠেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে বসে তিনি যে ধরনের ভাষণ দেন, আমরা ২১ এর ভোটে ওনার যে ধরনের অঙ্গভঙ্গি দেখেছি, সেটা উচিৎ নয়। এ রাজ্যে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের উন্নয়ন করেছেন, সেটা ওদের ঈর্ষার বিষয়। আমরা এখনও কেন্দ্রের কাছে টাকা পাই। বিভিন্ন যোজনায় আমাদের হকের টাকা আটকে রেখেছে। তার পর যেভাবে পাড়ার পথসভার মতো উনি ভাষণ দিচ্ছেন, সেটা নিন্দনীয়।

মনোনয়ন পর্বে তীব্র অশান্তি প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন,অতীতে কি হয়েছে জানিনা। এবার আমাদের দল থেকে বলে দেওয়া হয়েছে, অভিষেক ব্যানার্জি(Avisekh Banerjee) বলেছেন, শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে। সব মানুষ অংশ নেবে। জিততে পারি, হারতে পারি। কিন্তু আমরা লক্ষ্য করলাম, সিপিএম পার্টি ও বিজেপি পরিকল্পিত ভাবে বাইরের লোক জোগাড় করে অশান্তি করছে। রানিনগর, ডোমকল, ভাঙড়ে এটাই হচ্ছে। মহম্মদ সেলিম বলছেন, ঝান্ডার নিচে বাঁশ লাগানো আছে। লক্ষ্য করে দেখবেন, তৃণমূল কিন্তু এই কদিনে মনোনয়ন জমা দেয়নি। অন্য দল করেছে। অর্থাৎ অবাধে মনোনয়ন চলছে। কিন্তু ভাঙড়ে কিছু বাইরের দুষ্কৃতী গোলমাল করছে। আর আছে আই এস এফ। আই এস এফ তো মঙ্গল গ্রহ থেকে লোক আনেনি। সিপিএম(CPM) হার্মাদরা গিয়ে আই এস এফে যুক্ত হয়েছে। তারা বিভিন্ন বেলটে অশান্তি করছে।

পরিবহন মন্ত্রী আরো বলেন,সমস্ত মিডিয়াকে বলছি,মিডিয়া সরকারের বিপক্ষে মতামত রাখছে। সিপিএম লাঠিপেটা করলে বলছে, এটা জন বিস্ফোরণ। তৃণমূল কংগ্রেসের হাতে লাঠি থাকলে সেটা গুন্ডামি মস্তানি? প্রশ্ন পরিবহন মন্ত্রী র।তৃণমূলের হাতে লাঠি প্রসঙ্গে স্নেহাশীষ বাবু বলেন,আমরা ময়দানে নামি নি এখনও। দলের পক্ষ থেকে এরকম কিছু করতে কঠোরভাবে বারণ করা আছে।বাকি কয়েকটা দিনে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,নবজোয়ার কর্মসূচির মাধ্যমে আমাদের প্রার্থী বাছাই আছে। আমাদের প্রার্থী রেডি। মতামতের ভিত্তিতে প্রার্থী তৈরি করেছি। ক্যানিংয়ে তৃণমূল বনাম তৃণমূল প্রসঙ্গে পরিবহন মন্ত্রীর মন্তব্য,বিচ্ছিন্ন ঘটনা। এত বড় দল। সাড়া রাজ্যে ছড়িয়ে আছে। আমরা নজর রাখছি। এর সঙ্গে দলের যোগ নেই। দল যথাসময়ে ব্যবস্থা নেবে।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের