SIR-এর ট্রাইব্যুনালে ধাক্কা! সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত কারণ দেখিয়ে SIR-এর আপিলেট ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টে পদত্যাগপত্র পাঠালেন তিনি। নির্বাচন কমিশনকে সেকথা জানিয়ে দিয়েছেন বলে খবর।

পশ্চিমবঙ্গের এসআইআর-এ তথ্যগত অসঙ্গতির বিবেচনা এবং নিষ্পত্তির দায়িত্ব কলকাতা হাইকোর্টকে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে হাই কোর্টের প্রধান বিচারপতি এই কাজে বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছিলেন। তার মধ্যে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন বিচারপতির কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্ট। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ নাগরিকের নথি ট্রাইব্যুনাল কীভাবে বিশ্লেষণ করবে, তারই এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করতে সেই কমিটি গঠন করা হয়। সেই কমিটিতেই ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের নথি যাচাইয়ের পরে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যাচাইয়ের পর্ব এখনও শেষ হয়নি।

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বিবেচনাধীন তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ছিল। বিচারাধীন ভোটারদের সমস্যা মেটাতে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে মামলা লড়ছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত আবেদন ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, জুডিশিয়াল অফিসারদের নেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কোথায় আবেদন করা যাবে, সেই প্রশ্নও উঠে। তারপরই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে