বিষাদের ছায়া বাগান শিবিরে, চিঠি লিখে ইস্তফা সভাপতি টুটু বসুর, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই মোহনবাগান ক্লাবের নির্বাচন। তার আগেই মোহন বাগান ক্লাবের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন স্বপন সাধন বসু ওরফে টুটু বসু। ক্লাব সচিব ও কার্যকরী সমিতির সদস্যদের চিঠি দিয়ে ইস্তফার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সভাপতির চেয়ারে বসে কোনও নির্দিষ্ট একপক্ষের হয়ে প্রচার করা উচিৎ নয়। পদের অপব্যবহার করেননি করবেনও না।

বর্তমানে পৌষমাস চলছে সবুজ-মেরুন শিবিরে। আইএসএল ও লিগ শিল্ড নিজেদের দখগলে রেখেছে বাগান। সুপার কাপ ২০২৫-র সেমিফাইনালেও উঠেছে। কিন্তু আচমকাই সভাপতির ইস্তফা ডেকে এনেছে বিষাদ।

গোষ্ঠ পাল সরণীর ক্লাবে বর্তমানে নির্বাচনী হাওয়া। লড়াই করার জন্য প্রস্তুত সৃঞ্জয় বসু। বর্তমান বোর্ডের বিরুদ্ধে একাধিকবার বিষেদাগার করতেও দেখা গিয়েছে তাঁকে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।তার আগেই টুটু বসুর পদত্যাগ বাগান শিবিরে অনেকটাই ধাক্কা বলে মনে করছে ফুটবলপ্রেমীরা।

বহুদিন ধরে শতাব্দী প্রাচীন এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন টুটু বসু ও তাঁর ছেলে সৃঞ্জয় বসু। ক্লাবের যেকোনো সমস্যার বিপদে ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা। দলকে শক্তিশালী করতে তাকতা প্লেয়ার আনা থেকে খরচ চালানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই দুজনে।

চিঠিতে লেখায় ফুটে উঠেছে, মোহনবাগানের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের কথা। ক্লাবকে মায়ের মতো মনে করেন। হৃদয়ে জায়গা দিয়েছেন ক্লাবকে। আজীবন সেখানেই থাকবে ক্লাব। নিজের সাধ্যমতো ক্লাবের জন্য কাজ করে গিয়েছেন। তাঁর প্রতি লেখলিতে ফুটে উঠেছে ক্লাবের প্রতি তাঁর ভালবাসার কথা। সামনেই বাগানে নির্বাচন। সভাপতির পদ থেকে সরলেও আসন্ন নির্বাচনে ছেলের হয়ে প্রচারে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি