ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ করলেন খোদ 'দ্য প্রিন্স অফ ক্যালকাটা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ করলেন খোদ ‘দ্য প্রিন্স অফ ক্যালকাটা’। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন BCCI সভাপতির দাবি, ফেসবুকে একটি পেজ থেকে তাঁর বিরুদ্ধে ভুয়ো পোস্ট করা হয়েছে। যার ফলে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। পেজটির নাম ‘সৌরভ গাঙ্গুলী ফ্যানস’। যাদের ফলোয়ার সংখ্যা প্রায় ৩৫ লক্ষের কাছাকাছি। এছাড়াও ‘স্পোর্টস উইকি’ নামে আরও একটি পেজের বিরুদ্ধেও অভিযোগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেখানে একটি পোস্টে দাবি করা হয়েছিল যে, ‘সৌরভের বাড়িতে ইডির হানা।’ তবে এখন ওই পোস্টগুলি আর নির্দিষ্ট পেজ গুলিতে দেখা যাচ্ছে না। ধারণা, সোমবার রাতে ওই ফেসবুক পেজগুলির বিরুদ্ধে সৌরভের অভিযোগ দায়ের করার পরেই পোস্টগুলি মুছে ফেলা হয়েছে।

পুলিশের কাছে অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, সৌরভ গাঙ্গুলী ফ্যান পেজটি থেকে নিয়মিত এমন কিছু পোস্ট করা হয়েছে, যা তাঁর সম্মানহানি করেছে। সমাজের কাছে তাঁর নেতিবাচক ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বহু বছর ধরে দেশের সেবা করছেন। একসময় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। বিশ্বজুড়ে মানুষ তাঁকে ফলো করেন। একজন সুপরিচিত ব্যক্তি হিসেবে, যে কোনও বিষয়ে তাঁর মতামত সমাজের কাছে গুরুত্বপূর্ণ। এখন তাঁর সম্মান নষ্ট করার জন্যে ভুল-বিভ্রান্তিকর তথ্য দিয়ে ক্ষতিকর বিষয় ছড়ানো হচ্ছে। এই ফেসবুক পেজগুলি তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান নষ্ট করেছে। তাই এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। পোস্টের সঙ্গে তিনি দুটি পেজের বিস্তারিত বিবরণও জুড়ে দিয়েছেন।

দিন কয়েক আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে একটি খবর ভাইরাল হয়েছিল। যেখানে দাবি করা হয়েছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি পরিকল্পনা ছিল বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে জিতে আসা। আর ইউসুফের কাছে নাকি এই বার্তা পৌঁছে দিয়েছিলেন সৌরভ। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন মহারাজ। পালাবদলের আগে তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বাংলায় বিজেপি আসার পরেই সব উলট পালট। সকল ভিভিআইপি-দের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। যে তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও, তৃণমূলের সময়ে তাঁকে জেড ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেটা তুলে নিয়ে এখন তিনি ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তাই পাচ্ছেন।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী