কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাগজকুড়ুনি সেজে স্টুডিওতে ঢুকে কয়েক লাখ টাকার দামী ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, ট্রাইপড-সহ একাধিক সামগ্রী চুরির অভিযোগ। সেই চোরাই সামগ্রী বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত। ঘটনাটি যাদবপুরের। ধৃতদের নাম কায়ুম শেখ ও লুৎফর শেখ। দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাখালতলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁধে ঝোলা নিয়ে ভোরের ট্রেনে কলকাতায় আসত কায়ুম ও লুৎফর। গড়িয়া থেকে বালিগঞ্জের মধ্যে যে কোনও স্টেশনে নেমে কাগজকুড়ুনি সেজে রাস্তায় ঘুরত তারা। কাগজ কুড়ানোর আড়ালে বাড়ি ও দোকানপাটে নজর রাখত। এভাবেই যাদবপুরের একটি স্টুডিও তাদের নজরে আসে। অভিযোগ, দিনের বেলায় কাগজ কুড়ানোর নাম করে স্টুডিওর বাইরে থেকে ভিতরে রাখা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম দেখে নেয় তারা। পরে গভীর রাতে স্টুডিওর পিছনের দরজার লক ভেঙে ভিতরে ঢোকে। সেখান থেকে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, স্ট্যান্ড, ট্রাইপড-সহ একাধিক দামী সামগ্রী নিয়ে চম্পট দেয়। পরে যাদবপুর স্টেশন হয়ে সেগুলি নিয়ে ঘুটিয়ারি শরিফের বাড়িতে ফেরে।

আরও পড়ুনঃ নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

এদিকে চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে যাদবপুর থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। চোরাই সামগ্রী বিক্রির চেষ্টা করতেই ঘুটিয়ারি শরিফে ফাঁদ পেতে দু’জনকে গ্রেফতার করেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রীও। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের জেরা করা হচ্ছে।

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?