নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালে ভয়াবহ হড়পা বানের পর ২১ দিন কেটে গেলেও এখনও কোনও নিশ্চিত সন্ধান মেলেনি কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। তাঁকে নিয়ে আশাবাদী তাঁর স্বামী শুভ্রাংশু রায়। বিভিন্ন তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে তাঁর অনুমান, শর্মিষ্ঠা-সহ নিখোঁজ ৩২ জন ভারতীয় পর্যটক চিনা ভূখণ্ডে নিরাপদে থাকতে পারেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ তারিখ একাই নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৪৪ বছর বয়সি শর্মিষ্ঠা। ২৫ তারিখ রাতে শেষবার স্বামীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর। পরদিন, ২৬ তারিখ সকালে নেপাল-চিন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ হড়পা বান আছড়ে পড়ার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। শুভ্রাংশুর দাবি, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, হড়পা বান আছড়ে পড়ার আগে বিপজ্জনক এলাকা থেকে প্রায় ৫০০ পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে শর্মিষ্ঠা-সহ ৩২ জন ভারতীয় পর্যটক থাকতে পারেন বলে মনে করছেন তিনি।

আরও পড়ুনঃ ‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

সরকারি নথি অনুযায়ী, ঘটনার দিন সকাল ৮টার কিছু পরে শর্মিষ্ঠা ইমিগ্রেশন সেন্টার পার হয়ে চিনের দিকে গিয়েছিলেন। প্রায় ৯টার দিকে চীনা সীমান্ত কর্তৃপক্ষ চেকপয়েন্ট বন্ধ করে দেয় বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মাধ্যমে চিনের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ পর্যটকদের অবস্থান যাচাইয়ের দাবি জানিয়েছেন শুভ্রাংশু। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা ফিরে এসেছেন বা তাঁর সঙ্গে কথা হয়েছে এমন যাচাইহীন প্রচার বন্ধের আবেদন জানিয়েছেন তিনি। দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবিতে ১৬ তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিখোঁজ পর্যটকদের পরিবারের সদস্যরা।

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার