সেক্টর ফাইভে কলেজ মোড়ে দুই গাড়ির সংঘর্ষে আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি:সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে দুটি প্রাইভেট গাড়ির মধ্যে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা মারলে সেখানে দাঁড়িয়ে থাকা দুই আইটি কর্মী আহত হন। আহত হন গাড়িতে থাকা এক মহিলাও। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। গাড়ি দুটি ও তার চালকদের আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স(Electronics Complex) থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শনিবার গোদরেজ ওয়াটার সাইট বিল্ডিং এর দিক থেকে সল্টলেকে যাচ্ছিলো একটি প্রাইভেট গাড়ি। অপরদিকে উইপ্রো মোড়ের দিক থেকে একটি গাড়ি কলেজ মোড়ের(College More) দিকে যাচ্ছিলো । সেই সময় সিগন্যাল রেড হয়ে যায়। এক গাড়ির চালক বেরিয়ে যাবে ভেবে এগিয়ে যায় ।তখন অন্য গাড়িও এগিয়ে আসে। যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে(Bidhannagar Hospital) নিয়ে যাওয়া হয়। ট্রাফিক আইন লঙ্ঘন করে এই পথ দুর্ঘটনা ঘটানোর দায় পুলিশ দুটি গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দুর্ঘটনার সময় ওই ট্রাফিক সিগনালে থাকা সিসিটিভির (CCTV)ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার দুপুরে সল্টলেকের সেক্টর ফাইভ এর কলেজ মোড়ে ছুটির দিন থাকায় ,রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা ছিল কম। এর দরুন এই দুর্ঘটনায় কম সংখ্যক আহতের(Injured) ঘটনা ঘটে ।যদি এটি ব্যস্ততম দিনে ঘটতো, তাহলে আরও বেশি সাধারণ মানুষ আহত হতেন। তবে সল্টলেক(Saltlake) জুড়ে কড়া পুলিশের নজরদারি এবং ট্রাফিক(Traffic) আইন বলবৎ থাকার পরেও কি করে ট্রাফিক সিগনাল অমান্য করে এই গাড়িচালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল