নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নীচে বাইক, মৃত্যু দুই বেসরকারি সংস্থার কর্মীর

পুলিশ জানিয়েছে, মৃত দুই বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু (Death) হল দুই ব্যক্তির। বাইকে চেপে অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের তলায় চাপা পড়ে মর্মান্তিক পরিণতি হল দুই সহকর্মীর। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতার হেস্টিংস-এর কাছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু জনের নাম যথাক্রমে শুভেন্দু দাস (৪৮) এবং  সুব্রত রায় (৫০)।  শুভেন্দু বেলগাছিয়ার বাসিন্দা ছিলেন। অন্যদিকে সুব্রত থাকতেন বিরাটিতে। দুজনেই একটি নামী বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। মঙ্গলবার অফিস সেরে বেহালা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন দুজনে। বেহালা থেকে বাইকে চেপে যখন তাঁরা হেস্টিংস এর কাছে আসেন সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের চাকার নীচে পড়ে যান তাঁরা। ট্রাকের ভারি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ্ত্যু হয় দুজনের। রক্তে ভেসে যায় পথ।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থুলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় হেস্টিংস থানায়। পুলিশ দুর্ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, মৃত দুই বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল।

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি