সাইকেলে দিনহাটা থেকে কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়িতে

রানা বনিক ও পার্থ কর্মকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনহাটা থেকে সাইকেল চালিয়ে কলকাতা এসে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: মোদি সরকারের আমলে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম লিটার পিছু ১০০টাকা ছাড়িয়ে গিয়েছে। দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। এরপরও সেই দামের উর্ধ্বমুখীর দৌড় থামার কোনও লক্ষ্যণ দেখা যাচ্ছে না। দেশের সরকারও সেই দৌড় থামাতে খুব বেশি আগ্রহী এমনটাও চোখে পড়ছে না। এই অবস্থায় এক অভিনব প্রতিবাদে নামলেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার দুই তৃণমূল(TMC) কর্মী। রানা বনিক(Rana Banik) ও পার্থ কর্মকার(Partha Karmakar) নামে ওই দুই তৃণমূলকর্মী পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনহাটা থেকে সাইকেল চালিয়ে কলকাতা(Kolkata) এসে শুক্রবার কালীঘাটে গিয়ে দেখা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে।  

জানা গিয়েছে, দিনহাটা শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানা বণিক এবং দিনহাটা-১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পার্থ কর্মকার গত ৬জুন সাইকেল চালিয়ে রওয়ানা দিয়েছিলেন কলকাতার পথে। সেখান থেকে রওয়ানা দেওয়ার আগে তাঁরা স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ণ গুহের বাড়িতে গিয়ে তাঁর আশির্বাদও নিয়েছিলেন। সেদিন পার্থ ও রানাকে শুভেচ্ছা জানিয়েছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ১৫ দিন ধরে সাইকেল চালিয়ে কলকাতায় পৌঁছে শুক্রবার তাঁরা দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পার্থ কর্মকার জানান, ‘কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোপণ্যের সহ দ্রব্যমূল্য বৃদ্ধি করছে তাতে সাধারন মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। নাভিশ্বাস উঠেছে সাধারন মানুষের৷ যারা মাসে সামান্য আয় করে দিন গুজরান করছেন তাদের নুন আনতে পান্তা ফুরোনোর মত অবস্থা৷ এরই প্রতিবাদ জানিয়ে দিনহাটা থেকে সাইকেল চেপে আমরা রওনা হয়েছিলাম। প্রায় দুই সপ্তাহ সাইকেল চালিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি এসেছি। উনি আমাদের সঙ্গে দেখাও করেছেন। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এমন কোনও পদক্ষেপ নিতে যাতে আমজনতার এই কষ্ট দূর হয়।’  

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?