কলকাতার ধাপার মাঠে বাজ পড়ে মৃত্যু ২ মহিলার

স্বস্তির বৃষ্টি বয়ে আনল মৃত্যুকেও। পূর্ব কলকাতায় ধাপার মাঠে বজ্রপাতে মারা গেলেন ২জন মহিলা। শুক্রবার বিকালের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ এখনও দূরে। তবে দুপুর থেকেই কলকাতার(Kolkata) বুকে নেমেছে শ্রাবণ ধারা। বয়ে এনেছে স্বস্তি। এনেছে মৃত্যুকেও। তাপপ্রবাহের হাত থেকে কলকাতাবাসীকে স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছে শহরের বুকে। কিন্তু বজ্রপাতের দরুণ ২ মহিলার(Women) জীবনও কেড়ে নিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবার বিকালে পূর্ব কলকাতার ধাপার মাঠে বজ্রপাতের দরুণ মৃত্যু(Death) হয়েছে ২ মহিলার। ঘটনার সময় তাঁরা মাঠে কাজ করছিলেন। আশেপাশে মাথা গোঁজার ঠাঁই বলতে কিছুই ছিল না। ঘটনায় মৃত দুই মহিলা হলেন পালানী মণ্ডল(২৪) ও কাজলা নস্কর(৫৮)। প্রথমজনের বাড়ি ভাঙড়ে, দ্বিতীয়জনের সোনারপুরে।

আরও পড়ুন কেষ্টগড়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তৃণমূল

জানা গিয়েছে, বজ্রপাতের ওই ঘটনায় দুই মহিলার মৃত্যুর পাশাপাশি এক ব্যক্তিও গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁর নাম সন্ন্যাসী মণ্ডল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার(Pragati Maidan PS) পুলিশ। তাঁরাই ৩জনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপরজন সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন। সূত্রে জানা গিয়েছে, তাঁর আশঙ্কাজনক অবস্থা। আগামী দিনে জীবিত থাকলেও পঙ্গু হয়ে যেতে পারেন। স্থানীয়দের দাবি, ধাপায় ওই ৩জনই কাগজ কুড়োনোর কাজ করছিলেন। সেই সময় আকাশ কালো করে আসে, বৃষ্টি শুরু হয়। সেই সময় বজ্রপাত হয় মাঠে। তাতেই বিপর্যয় নেমে আসে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও আগামী মঙ্গলবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে আস্তে আস্তে সেই পরিস্থিতির বদল ঘটবে।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন