আর্থিক তছরুপের অভিযোগ তুলে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়ল ইউনিটি ফোরাম

অভিযোগ, একনায়কতন্ত্র চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় হারে ডিএ’র (DA) দাবিতে গড়ে উঠেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। ছাতার তলায় ছিল একাধিক সংগঠন। এবারে তাতে ধাক্কা লাগল। ওই মঞ্চ থেকে সমর্থন তুলল ইউনিটি ফোরাম।

মঞ্চের বিরুদ্ধে ইউনিটি ফোরামের অভিযোগ, ব্যাপক টাকা নয়ছয় করেছে মঞ্চ। আরও অভিযোগ, একনায়কতন্ত্র চলছে।  বলা হয়েছে, সরকারি কর্মীরা আন্দোলনের জন্য টাকা দিয়েছেন ডিএ পাওয়ার জন্য। আন্দোলনের পন্থা ছিল দু’টি। একটি রাস্তায় নেমে আন্দোলন। অন্যটি সুপ্রিম কোর্টে মামলা। বলা হয়েছে, এই মামলা এখন দেশের শীর্ষ আদালতের বিচারাধীন। তাই প্রায় ৮৫ দিন ধরে আন্দোলন ‘বেকার’।

আরও পড়ুন: ডিএ যৌথমঞ্চের পেছনে হিন্দু মহাসভা, ‘প্রমাণ’ দিয়ে সরব তৃণমূল 

যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ করে ফোরামের দেবপ্রসাদ হালদার বলেন, তছরুপের প্রতিবাদ করতেই আহ্বায়ক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ফোরাম আহ্বায়কের দাবি, ধীরে ধীরে যৌথ মঞ্চ থেকে আরও অনেক সংগঠন বেরিয়ে আসবে। আবার কারও দাবি, যৌথ মঞ্চ আসলে ‘বিজেপি ঘনিষ্ঠ’।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ