কলকাতার নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েল

আগামী ৩১ ডিসেম্বর বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র অবসর নেবেন। তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে চলছিল জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩১ ডিসেম্বর বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র অবসর নেবেন। তাঁর জায়গায় কে আসবেন তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে বৃহস্পতিবার নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল (Vineet Goyal)। একুশের বিধানসভার আগে কলকাতার পুলিশ কমিশনার পদে এসেছিলেন সৌমেন মিত্র। তিনি বিধানসভা ভোট ও কলকাতা পুরভোট ভালোভাবেই পরিচালনা করেছেন। ফলে তাঁর কাজে খুশি নবান্ন। বিশেষ করে কলকাতার পুরভোট মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন। এবার তাঁর জায়গায় আসছেন বিনীত গোয়েল। তিনিও বরাবর মুখ্যমন্ত্রীর গুডবুকে ছিলেন।

কলকাতা তথা রাজ্য পুলিশে বেশ করিৎকর্মা হিসেবেই পরিচিত বিনীত গোয়েল। কয়েকমাস আগেই নিউটাউনে পাঞ্জাবের দুই সন্ত্রাসবাদীকে ঘিরেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। যার প্রধান ছিলেন বিনীত গোয়েল। তাঁরই নেতৃত্বে ওই অপারেশনে সাফল্য পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। এবার সেই দুঁদে আইপিএস কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব পেলেন। তবে দায়িত্ব নিয়েই করোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রন মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়