চলবে পারদের ওঠানামা, কবে বিদায় নেবে শীত ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের বেশিরভাগ জেলায় ঘন কুয়াশার দাপট। বিহার, ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার দাপট রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে এসছে। বাংলায় এখনও খামখেয়ালি শীত। ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি।

মঙ্গলবার ৪(ফেব্রুয়ারি)শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আজ, বুধবার সকালে কুয়াশার আধিক্য ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। আপাতত চলবে পারদের ওঠানামা। আগামীকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফের তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি ঢুকবে। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। অসম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। শহরে বুধবার (৫ ফেব্রুয়ারি)রাতের সম্ভাব্য তাপমাত্রা ২১ ডিগ্রির ঘরে থাকবে বলে অনুমান আবহবিদদের। বুধ এবং বৃহস্পতিবার রাতে পারদ আরও চড়তে পারে। শুক্রবার থেকে দুই রাতের জন্য পারদ পতন। তারপর সোমবারের পর থেকে ফের পারদ উত্থান। ১১ ফেব্রুয়ারির পর স্থায়ী পারদ উত্থান দিনে রাতে। ১৫ ফেব্রুয়ারির পর আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায়।

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?