প্রকাশিত মাধ্যমিকের ফল, নিয়ম মেনে এবারও জয় জয়কার জেলার  

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল। ২ মে শুক্রবার প্রকাশিত হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট। চলতি বছর ফল প্রকাশিত হল ৭০ দিনের মাথায়।

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বছর মাধ্যমিক দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। রেগুলারে পরীক্ষা দিতে বসেছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। রেকর্ড সংখ্যক হারে পাশ করে ২০২৫’এ  পাশের হার ৮৬.৫৬ শতাংশ। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। এই বছর মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছিল।

এবছরও কলকাতা পিছিয়ে, বরং জয় জয়কার হয়েছে জেলার। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর । সেখান থেকে ৯৬.৪৬% পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর পর রয়েছে যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। কল্লোলিনীর স্থান পাশের হারের দিক থেকে এবার তৃতীয়।

৬৯৬ পেয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের অদৃত সরকার। সে রায়গঞ্জ কারনেশন স্কুলের ছাত্র। ৯৯.৪৬ শতাংশ নম্বর এসেছে তার ঝুলিতে।

মালদা বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুপম বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৪।

তৃতীয় হয়েছে ইশানী চক্রর্তী । তার প্রাপ্ত নম্বর ৬৯৩। বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী স্কুলের ছাত্রী সে।

যুগ্মভাবে চতুর্থ সুপ্রতীক মান্না ও মহঃ সেলিম।  সুপ্রতীক কাঁথি হাইস্কুল পূর্ব মেদিনীপুরের ছাত্র। মহঃ সেলিম নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৯২।।

মোবাইল অ্যাপ ওয়েব সাইতে দেখা যাচ্ছে রেজাল্ট। ১০ টার পর স্কুলে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট। অন্য বছরের মতো এই ব্বছরও  মাধ্যমিকে  গ্রেড ব্যবস্থা রাখা হয়েছে। সর্বোচ্চ ‘এএ’ গ্রেড পেয়েছে ১০,৬৫৯ জন। ‘এ+’ গ্রেড পেয়েছে ২৫,৮২০ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৯১,২৩৭ জন।

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র