গরম বা পুজোর ছুটিতেও নিতে হবে অনলাইন ক্লাস, নয়া নির্দেশ শিক্ষা সংসদের

০০ ঘণ্টা প্রথম সেমেস্টারের জন্য, দ্বিতীয় সেমেস্টারের জন্য ৮০ ঘণ্টা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। অর্থাৎ প্রত্যেক বিষয় ভিত্তিক ১৮০ ঘণ্টা করে ‘কন্টাক্ট আওয়ার’ ধার্য করা হয়েছে। এ ছাড়াও ২০ ঘণ্টা দেওয়া হয়েছে হোম অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল এবং রেমেডিয়াল ক্লাসের জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের ছুটি হোক, কিংবা পুজোর ছুটি, এই দুটি ছুটির অপেক্ষায় থাকে সকল স্কুল ছাত্র-ছাত্রীরা। এই সময়টা কিছুতেই মন থাকে না পড়াশোনায়, বাবা-মায়ের সঙ্গে ঘুরতে চলে যায় অনেকেই। আবার যাঁরা একটু সিরিয়াস তাঁরা গরমের বা পুজোর লম্বা ছুটির ফাঁকে গোটা সিলেবাসটাই শেষ করে ফেলে। কিন্তু এই ছুটিতে ফাঁকিবাজি দের সংখ্যাই থাকে বেশি। তবে স্কুল ছুটিতে বেশি মজা পান শিক্ষক-শিক্ষিকারা। না কাজ করেই একেবারে লম্বা ছুটি, মাস গেলেই ঢুকে যাবে বেতন, এমনটা সুযোগ কেউ মিস করে। ব্যস, গরম বা পুজোর লম্বা ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে চলে যান শিক্ষক-শিক্ষিকারা। তবে এবার শিক্ষক-শিক্ষিকাদের সেই মজায় জল ঢেলে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

ছুটির সময় অনলাইনে ছাত্র-ছাত্রীদের পড়াতে হবে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এই নিয়ম শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেই প্রযোজ্য। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া বার্ষিক কর্মসূচি তালিকায় এমনটাই উল্লেখ করা হল। ইতিমধ্যেই শিক্ষা সংসদের তরফ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একাদশ এবং দ্বাদশ শ্রেণির বার্ষিক কর্মসূচির সবিস্তার তালিকা পাঠানো হয়ে গিয়েছে। আর সেখানেই ‘টিচিং লার্নিং-এর’ উপর বেশি জোর দেওয়া হয়েছে। তাই স্কুল ছুটির সময়ে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ নিতে হবে বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তবে এতে জোর জবরদস্তি বা বাধ্যুলমূলক কিছু নেই, স্কুলগুলি চাইলে এই ক্লাস করাতে পারে। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বিষয় সংখ্যা অনেক বেশি। সেমেস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ না হলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে কী করে? তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে অনলাইন ক্লাস নিতে বলা হয়েছে স্কুলগুলিকে।

এ বছর থেকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ১০০ ঘণ্টা প্রথম সেমেস্টারের জন্য, দ্বিতীয় সেমেস্টারের জন্য ৮০ ঘণ্টা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। অর্থাৎ প্রত্যেক বিষয় ভিত্তিক ১৮০ ঘণ্টা করে ‘কন্টাক্ট আওয়ার’ ধার্য করা হয়েছে। এ ছাড়াও ২০ ঘণ্টা দেওয়া হয়েছে হোম অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল এবং রেমেডিয়াল ক্লাসের জন্যে। তবে স্কুলগুলির জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়। দুর্গাপুজো শেষে লক্ষ্মী পুজো থেকে কালীপুজোর পর্যন্ত ছুটিতে অনলাইনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে, তাই সময়ের মধ্যে ক্লাস শেষ করতে গেলে অনলাইনে ক্লাস করানো যথেষ্ট উপকার করবে ছাত্র-ছাত্রীদের। এমন ভাবনাচিন্তা নিয়েই এমনটাই ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে আগামীকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাই অনেক সিলেবাস শেষ করার জন্যে স্কুলগুলি চাইলে একাদশ শ্রেণিতেও ছুটির সময় অনলাইন ক্লাস নিতে পারবে এবং দ্বাদশ শ্রেণিরও অনলাইন ক্লাস নিতে পারবে। করোনা মরসুমেই প্রথম শুরু হয়েছিল এই অনলাইন ক্লাশের প্রথা। এখনও চলছে এই প্রথা।

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, বনিবনা হচ্ছে না, সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে ডিনার ডেটে যান…….

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!