পুনরায় কি ভোট হবে? রবিবার রাতে জানাবে রাজ্য নির্বাচন কমিশন

রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব সিনহা এ কথা বলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়েছে একাধিক জেলা। অশান্তির জেরে বিভিন্ন বুথে ব্যালট বাক্স ছিনতাই ও ছাপ্পা ভোটের ঘটনা ঘটেছে। যে কেন্দ্রগুলিতে ভোট লুঠ হয়েছে বা ব্যালট বাক্স ছিনতাই হয়েছে সেগুলিতে পুনরায় ভোট গ্রহণ করা হবে কি না তা আজ অর্থাৎ রবিবার রাতে জানানো হবে বলে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার।

রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব সিনহা বলেন, পুনরায় ভোটগ্রহণ করা হবে কি না সেই বিষয়ে রবিবার রাতে জানানো হবে। উল্লেখ্য ইতিমধ্যে বিরোধী দলগুলি পুনরায় ভোটের জন্য দাবি তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারির দাবিও তুলেছেন তিনি।

অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা এবং দলের মুখপাত্র কুণাল ঘোষে শনিবার সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, ৬১ হাজার ৫৩৯ টি বুথে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে মাত্র ৬০ টি জায়গার অশান্তির ঘটনা ঘটেছে। বিরোধীরা কুৎসা করছে বলেও সরব হন তিনি। এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভোট লুঠের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে। তিনি বলেন, এত হুমকি, মারধর, গুলি, বোমার সামনেও বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছেন।

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম