চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, মিলবে স্বস্তি?

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরমের মাঝে বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে চলেছে শহরবাসী। শুক্রবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বেশ কয়েকদিন ধরেই রাজ্যে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। অস্বস্তি বাড়াচ্ছে আদ্রতাও। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন বৃষ্টির। এবার সেই আশার কথা শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে শুক্রবার বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিন রাজ্যের বেশ কয়েকটি জেলার আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে। তবে শনিবার থেকে ফের বাড়বে গরম। বাড়বে আর্দ্রতাও।

শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ দিনভর আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতায় বৃষ্টিপাতের পাশাপাশি  কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।

অন্যদিকে, শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। গত দু’দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়। ফলে সামান্য স্বস্তি পেয়েছিলেন উত্তরবঙ্গবাসী। গত কয়েকদিন ধরেই বাংলায় বাড়ছিল তাপমাত্রা। মালদহ জেলায় বুধবার আচমকা ঝড় উঠলেও রাজ্যজুড়ে গুমোট আবহাওয়া জারি ছিল। ফলে অস্বস্তি বাড়ছিল বঙ্গবাসীর। এই পরিস্থিতিতে বৃষ্টির দিকে তাকিয়ে ছিল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির বার্তা শোনাল আবফাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ