গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, কতদিন থাকবে অস্বস্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই। উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণে বাড়ছে তাপমাত্রার পারদ।  এর জেরে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গের সব জেলায়।আবহাওয়া দফতর সূত্রে খবর,  দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় হাসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার মাত্রাও অনেক বেশি।

পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনও আশা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত আছে। একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত গিয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে এবার কমবে ঝড়বৃষ্টি। বিগত কয়েকদিন ধরে প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, পশ্চিমি শুকনো গরম বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। যারফলে  দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ১২ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই। ফলে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য। আগামী কয়েকদিন ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার গরমে রীতিমত হাসফাঁস পরিস্থিতির সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও স্বস্তি মিলবে না। স্বস্তির জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকাল থেকেই গরমের জেরে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী।

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের