কয়েক ঘণ্টার মধ্যে মিলবে ভ্যাপসা গরম থেকে রেহাই, বড় আপডেট হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আশ্বিনে গরমে হাসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর । নাজেহাল অবস্থা আমজনতার। এই অবস্থায় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি৷ শুধু কলকাতা নয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায়।

অন্যদিকে আগামীকাল মহালয়া। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বুধবার মহালয়া থেকে বৃষ্টির পরিমাণ ফের কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা বৃষ্টি। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে দুই-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। টানা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসের মধ্যে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি।

বর্তমানে  দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরবসাগর থেকে বিহার পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর সেই জন্য মহালয়ার পরের দিন থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ  বেশ কিছু জেলায়। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে  জানিয়ে দেওয়া হয়েছে, দুর্গাপুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ফলে ঠাকুর দেখার আনন্দে অসুর হয়ে দেখা দিতে পারে বৃষ্টি৷ তবে একটানা বৃষ্টি হবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।  

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি