মেঘে ঢাকা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

মহানগরে হাওয়া অফিসের পূর্বাভাস মেনে অফিস টাইমে ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার বেশ কিছু এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরে সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস মেনে অফিস টাইমে ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। বুধবার সকাল থেকে বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার বেশ কিছু এলাকায়। অন্যদিকে এদিন সারাদিন কলকাতায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী চার-পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে চলতি বছরে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ যথেষ্ট কম। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৯ শতাংশ। এদিকে দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হলেও, বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃ্ষ্টিপাত হয়েছে। বৃষ্টি কম হয়েছে কলকাতা শহরেও। কলকাতায় বৃষ্টির ঘাটতির পরিমাণ ৫৩ শতাংশ। সাধারণত জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কথা ২৮৩ মিলিমিটার।কিন্তু এ বছর বৃষ্টিপাত হয়েছে ১১৫ মিলিমিটার।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন