ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল এদিনের বিধানসভা। রাজ্য বিধানসভায় অধিবেশন চলাকালীন তুমুল হট্টগোলের সৃষ্টি হয় বুধবার। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ঘিরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হইচই, স্লোগান এবং পাল্টা প্রতিবাদের মধ্যে অধিবেশনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। কুণাল আখরুজ্জামান দ্বৈরথে উত্তপ্ত হয় এদিনের বিধানসভা। পরিস্থিতি সামাল দিতে স্পিকার মার্শালদের হস্তক্ষেপের নির্দেশ দেন। এরপর মার্শালরা রথীন্দ্রনাথ বসুর নির্দেশে কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে বিধানসভা কক্ষ থেকে বাইরে নিয়ে যান। ঘটনায় তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘প্রতিবাদ অনেক রকম হয়। এখানে পাঁচবার ও আটবারের বিধায়কও আছে। এমন অসভ্যতামি আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম। আখরুজ্জামান দীর্ঘদিন বিধানসভার এমএলএ। আজ যেভাবে মমতাপন্থী তৃণমূলের সদস্য ওঁকে যেভাবে শারীরিক ভাবে নির্যাতন করতে এগিয়ে গিয়েছিলেন আমি মুখ্যমন্ত্রী হিসাবে এর তীব্র নিন্দা করছি।’ 

রাজ্যে বিধানসভা গঠনের পর থেকেই কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত শিবিরের মধ্যে মতপার্থক্য একাধিকবার প্রকাশ্যে এসেছে। অধিবেশনের বিভিন্ন পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও অভিযোগ- পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। এদিনও সেই দ্বন্দ্ব নতুন করে সামনে আসে। যার জেরে বিধানসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনে বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে বক্তব্য রাখতে উঠেছিলেন আখরুজ্জামান। অভিযোগ, তিনি বক্তব্য শুরু করতেই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ আপত্তি জানান এবং বাধা দেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। একই সঙ্গে বিদ্রোহী তৃণমূলের বিধায়ক এবং বিজেপি শিবিরের একাধিক সদস্যও নিজেদের আসন ছেড়ে প্রতিবাদে সামিল হন। মন্ত্রী শংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ কয়েকজন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: ‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করে স্পিকার মার্শালদের হস্তক্ষেপের নির্দেশ দেন। এরপর মার্শালরা কুণাল ঘোষকে বিধানসভা কক্ষ থেকে বাইরে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে অধিবেশনে আরও হইচই শুরু হয় এবং কিছু সময়ের জন্য স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এদিকে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের দীর্ঘদিনের অভিযোগ, বিধানসভায় তাদের বক্তব্য রাখার সুযোগ বারবার সীমিত করা হচ্ছে। তাঁদের দাবি, আলোচনায় অংশ নেওয়ার জন্য যে বক্তাদের তালিকা পাঠানো হয়, সেখানে কুণাল ঘোষের নাম থাকলেও পরে তা বাদ দিয়ে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আগে এই একই অভিযোগ প্রকাশ্যে তুলেছিলেন বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার অধিবেশনের প্রথমার্ধে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদও একই অভিযোগ করেন। তখন স্পিকারের তরফে বিষয়টি দলীয় স্তরে আলোচনা করে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে দ্বিতীয়ার্ধে আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠতেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি নিয়ে আখরুজ্জামান বলেন, ‘আমাদের ৮০ জন বিধায়ক রয়েছেন। সবাইকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া সম্ভব নয়। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কে বলবেন, তা আমরা ঠিক করি।’

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ