‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সরকারের আমলে হওয়া আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে এবার আরও কড়া অবস্থানের বার্তা দিল শুভেন্দুর সরকার। তৃণমূল শাসিত রাজ্যে দাঁড়িয়েই ভোটপ্রচারের  মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দিয়ে গিয়েছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘বিকাশ ভি হোগা, হিসাব ভি হোগা।’ এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, আগামী ২৫ জুলাই ক্যাগ (CAG) রিপোর্ট পেশ করা হবে বিধানসভায়। ‘যত বড়ই নেতা হোন, দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই।’ 

বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আগামী ২৫ তারিখ ক্যাগ রিপোর্ট পেশ হবে। পরবর্তী অধিবেশনে আমরা ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা ও তার যে সুপারিশ রয়েছে, তার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে যেখানে দুর্নীতি আছে, ক্যাগ ধরবে। তিনি মুখ্যমন্ত্রী হোন, মন্ত্রী হোন, আর যে যত বড় নেতাই হোন-তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব।’ আমফান ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ বণ্টন নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্যকে দু’দফায় মোট ৩ হাজার ৭৫০ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছিল। সেই সময় ত্রাণ বণ্টন ও পুনর্বাসন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে এবং বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন: দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

মুখ্যমন্ত্রীর দাবি, আদালতের নির্দেশের পর বিশেষ ক্যাগ তদন্তও হয়েছিল। কিন্তু সেই তদন্তের রিপোর্ট কখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি বা বিধানসভায় পেশ করা হয়নি। তাঁর অভিযোগ, ওই রিপোর্টে যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল, তাদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হয়নি। এবার সেই ধরনের অভিযোগ সামনে এলে সরকার তা আর এড়িয়ে যাবে না বলেই বিধানসভায় স্পষ্ট বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, ‘সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ইউসিসির জন্য কমিটি হয়েছে। প্রক্রিয়া শেষ হলেই সেই রিপোর্ট চলে আসবে। বিশেষ অধিবেশন বসানোর জন্য, রাজ্যপালের মাধ্যমে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনা হয়। যারা মঙ্গলবার (২১ জুলাই) বড় বড় ভাষণ দিয়েছেন এক ঝুড়ি লোক নিয়ে, এবার তাদের মুখোশটাও খোলার সময় এসেছে।’ 

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা