তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই বামফ্রন্টে মুষল পর্ব, বিমানকে কড়া চিঠি নরেনের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কাদের প্রার্থী করবে সেই দিকে নজর ছিল গোটা বাংলা সহ দেশের রাজনৈতিক মহলের। বিরোধীরাও চাতকের মত তাকিয়ে ছিল এটা দেখার জন্য শাসক দল তৃণমূল কোন চমক দেয়। খুব বেশি নতুন মুখ না থাকলেও প্রার্থী তালিকায় চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরেই বামফ্রন্টে শুরু হয়েছে মুষলপর্ব। ধরেছে ফাটল। প্রার্থীদের নাম ঘোষণা পরেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে কড়া চিঠি দিলেন অল ইন্ডিয়া ফরওর্য়াড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের। বুঝিয়ে দিয়েছেন প্রার্থী তালিকা নিয়ে অসন্তুষ্ট ফরওয়ার্ড ব্লক।

নির্বাচন কমিশন বঙ্গে ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৯২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। শরীক দল ফরওয়ার্ড ব্লককে সঙ্গে নিয়ে এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। তারপরেই নরেন চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেছেন ফরওর্য়াড ব্লকের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। নরেনের অভিযোগ, দ্বিপাক্ষিক স্তরে ঠিক হয়েছিল তাদের ২২টি আসন ছাড়া হবে। সেই মতো তালিকা পাঠিয়ে  সেওয়া হলেও আলোচনা ছাড়া উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায় প্রার্থী ঘোষণা করা হয়নি। নরেন চট্টোপাধ্যায় তাঁর চিঠিতে অভিযোগে জানিয়েছেন,  একতরফা ভাবে কোচবিহার উত্তর, জলপাইগুড়ি, হরিশচন্দ্রপুর, গলসি কেন্দ্রে সিপিএম   প্রার্থী ঘোষণা করেছে। নরেন তাঁর চিঠিতে স্পষ্ট লিখেছেন, ‘এতে আমরা ক্ষুদ্ধ। এই কেন্দ্রগুলিতে দীর্ঘ বাম আন্দোলনে ফরওয়ার্ড ব্লকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার নিরিখে কোনও ভাবেই উক্ত কেন্দ্রগুলি আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়।’ 

আরও পড়ুন: টিকিট পেলেন না তৃণমূলের ৭৪ বিধায়ক

 সিপিএম প্রার্থী তালিকা প্রকাশের পর চারিদিক থেকে বিক্ষোভের খবর মিলেছে। ভোটপরবর্তী হিংসার বলি তামান্নার মা কে প্রার্থী করা নিয়ে দেখা দিয়েছে দলের অন্দরে অসন্তোষ। দলীয় কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা সিপিএম করছেন, বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে সামিল থেকেছেন, পুলিশের লাঠির ঘা খেয়েছেন। কিন্তু সাবিনা ইয়াসমিনের পূর্ব কোনও রাজনৈতিক পরিচিতি নেই। সিপিএমের ক্ষেত্রে তাঁর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই। উল্লেখ্য,২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। স্বাভাবিকভাবেই এই ঘটনা তোলপাড় পড়ে যায়। সোমবার বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা  যায়  এবার সিপিএমের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন সেই সাবিনা ইয়াসমিন। প্রার্থীদের নাম ঘোষণার সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মাতা, সাবিনা ইয়াসমিন।” কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে গ্রহণ করতে নারাজ দলের নিচুস্তরের কর্মীরা।  

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা