বিলে সই করেননি রাজ্যপাল, তবু সোমে বসছে বিধানসভার অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে রবিবার রাত পর্যন্ত স্বাক্ষর করেননি রাজ্যপাল। তা সত্বেও আজ সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। পূর্ব নির্ধারিত সূচি মেনেই অধিবেশন বসবে। যদি সকালের মধ্যে রাজ্যপাল বিলে সই করে ফাইল ফেরত না পাঠান, তাহলে এমন অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিশেষ ‘এজেন্ট’ এর বিরুদ্ধে সুর চড়ানো হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে শাসকদল। সেই সঙ্গে কেন এমন পরিস্থিতি হল, তার ব্যাখ্যা দেবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তা বিধানসভার কার্যবিবরণীতে নথিভুক্ত করা হবে।

গত ৭ সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে দীর্ঘদিনের দাবি মেনে মন্ত্রী-প্রতিমন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন ক্ষেত্রেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধির কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই বৃদ্ধির প্রস্তাব ছাড়পত্রের জন্য দু’টি বিলে সংশোধনীর প্রয়োজন রয়েছে। ওই বিল পাশ করানোর জন্যই পুজোর মুখে তড়িঘড়ি করে রাজ্য সরকারের পক্ষ থেকে বিদানসভার জরুরি অধিবেশন ডাকা হয়। প্রথমে বিধানসভার জরুরি অধিবেশন বয়কট করার ঘোষণা করেছিলেন বিজেপি পরিষদীয় দলনেতা। পরে অবশ্য ডিগবাজি খেয়ে অধিবেশনে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

বিধানসভার অধিবেশন ডাকার আগেই রাজ্যপালের কাছে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল পাঠানো হয়। কিন্তু সেই ফাইলের উপরে চেপে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘মানসপুত্র’ হিসাবে পরিচিত সি ভি আনন্দ বোস। রবিবার দুপুরে ওই ফাইল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে রাজভবনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও তাতে খুব লাভ হয়নি। তার পরেই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে। রাজ্যপাল বিল ফাইলে সই না করলে বিধানসভার অধিবেশনেই এ বিষয়ে সরব হওয়া হবে।

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র