বারাণসী এক্সপ্রেসওয়ের জন্য জেলাশাসকদের জমি অধিগ্রহণের নির্দেশ মুখ্যসচিবের

বারাণসীএক্সপ্রেসওয়ের জন্য জেলাশাসকদের অধিগ্রহণের নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৃহস্পতিবার জেলাশাসকদের এই নির্দেশ দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা থেকে বারাণসী পর্যন্ত এক্সপ্রেসওয়ে (Kolkata-Varanasi Expressway) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে তৈরি হবে এই রাস্তা। এবার এক্সপ্রেসওয়ের জন্য ৬ জেলাশাসককে জমি অধিগ্রহণের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৃহস্পতিবার জেলাশাসকদের এই নির্দেশ দেন তিনি।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা যাবে একমঞ্চে। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আগামী সাক্ষাতে আলোচনা হতে পারে কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে। তার আগে বৃহস্পতিবার মুখ্যসচিব এই এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের নির্দেশ দেন জেলাশাসকদের।

প্রসঙ্গত কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের চূড়ান্ত নকশা তৈরি করে ফেলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই এক্সপ্রেসওয়ের জন্য হুগলি নদীর উপর তৃতীয় সেতু নির্মাণ করার প্রয়োজন হবে। সেই সেতু জাতীয় সড়ক কর্তৃপক্ষ নির্মাণ করবে। চলতি বছরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্যের জেলাশাসক এবং পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, দ্বিতীয় হুগলি সেতুর দক্ষিণে বাটানগর, বজবজ বা পূজালী বন্দরের কাছে এই সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।

জাতীয় সড়ক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত মোট ৫৪৯ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। যার মধ্যে পশ্চিমবাংলায় এই রাস্তার দৈর্ঘ্য হবে ২৫৬ কিলোমিটার। রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া হয়ে কলকাতায় প্রবেশ করবে এক্সপ্রেসওয়ে। 

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা