গণপিটুনি কোনও ভাবেই বরদাস্ত নয়, পুলিশ কর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে গত কয়েকদিনে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে গণপিটুনির ঘটনা। আর ওই ঘটনায় বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। গণপিটুনির ঘটনা রুখতে মঙ্গলবার নবান্নে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্যে বেলাগাম গণপিটুনির ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, গণপিটুনির ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, ‘কোনও ভাবেই যেন গণপিটুনির ঘটনা বরদাস্ত না করা হয়। অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের রাজনৈতিক রং না দেখে কড়া ব্যবস্থা নিতে হবে।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের উদ্দেশে চার দফার এক নির্দেশিকাও জারি করেছে নবান্ন।   

লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই গাইঘাটা, চোপড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেলাগামভাবে গণপিটুনির ঘটনা ঘটে চলেছে। আর বিষয়টিকে ইস্যু করে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, চোপড়ার গণপিটুনির ঘটনা নিয়ে এদিন স্থানীয় বিধায়ক তথা বাহুবলী নেতা হামিদুল রহমানের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য দলীয় বিধায়ককে নির্দেশ দেন তিনি। পরে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।

ওই বৈঠকে গণপিটুনি নিয়ে পুলিশ এবং গোয়েন্দাদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে পুলিশকে সতর্ক করে তিনি বলেন, ‘কোনও ভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না।’ কেন অভিযোগ পাওয়ার পরেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে পুলিশকে চোখ খুলে রাখার পাশাপাশি টহলদারি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।  বৈঠকের পরেই জেলার পুলিশ সুপার ও কমিশনারদের উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন অডিও ভিসুয়াল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। ভুয়ো খবর এবং গুজবের উপর নজর রাখতে হবে। যে সব সোশ্যাল সাইট থেকে এই ধরনের ভুয়ো খবর ও গুজব ছড়ানো হচ্ছে সে গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

 

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর