এবার থেকে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন অনলাইনেই

নয়া ওয়েবসাইট চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই তা কার্যকরী হয়ে যাচ্ছে। পুরাতন ওয়েবসাইট এখনই বন্ধ হচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE) অধীনে থাকা স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের(Students) জন্য এবার বড়সড় সুবিধা আনল রাজ্য সরকার। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সমস্তরকম আবেদন, ফি জমা দেওয়া এবং এই সংক্রান্ত কাজকর্মের জন্য নয়া ওয়েবসাইট(Website) চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই তা কার্যকরী হয়ে যাচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমেই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা। ফলে তাদের আর স্কুলে(School) আসতে হবে না। যদিও প্রশ্ন থাকছে গ্রামীণ এলাকার পড়ুয়া যারা টেক সেভি নয় তাঁরা নিজেরা বাড়িতে বসে এই ফর্ম আদৌ পূরণ করতে পারবে কিনা তা নিয়ে। একই সঙ্গে প্রত্যন্ত গ্রামে বসে ইন্টারনেট পরিষেবা কতটা মিলবে তা নিয়েও প্রশ্ন থাকছে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে যত বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখান থেকে বিনামূল্যেই এই পড়ুয়ারা এই ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় কাজ সারতে পারবে।

আগামিকাল থেকে যে ওয়েবসাইটটি কার্যকর হচ্ছে সেটি হল www.wbchse.wb.gov.in। আর এখানেই আরও একটি প্রশ্ন উঠছে, নতুন ওয়েবসাইট চালু হওয়ার অর্থ কী পুরাতন ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাওয়া। এই প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য(Chiranjib Bhattacharya) জানিয়েছেন, নতুন ওয়েবসাইট আগামিকাল থেকে চালু হয়ে গেলেও পুরাতন ওয়েবসাইট অর্থাৎ www.wbchse.nic.in আরও কিছুদিন চালু রাখা হবে। শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই পোর্টাল চালু হচ্ছে। প্রাথমিক ধাপে অনলাইন রেজিস্ট্রেশন দিয়ে এই পরিষেবা চালু হবে। দ্বিতীয় ধাপে স্কুলের আসন বৃদ্ধি থেকে শুরু করে যাবতীয় পরিষেবাই মিলবে সেখানে। অর্থাৎ, কোনও কাজের জন্য স্কুলের প্রতিনিধিদের কার্যত আর সংসদে আসতেই হবে না। রেজিস্ট্রেশনের জন্য ছাত্রছাত্রীদের ছবি, সই, রক্তের গ্রুপ ইত্যাদি তথ্য আপলোড করতে হবে। নয়া ওয়েবসাইটের মাধ্যমে নির্বিঘ্নে সেটা সম্পন্ন করতে পারাই এখন চ্যালেঞ্জ সংসদের কাছে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?