ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নে ফের প্রশাসনিক রদবদল। একাধিক গুরুত্বপূর্ণ দফতরে শীর্ষ আইএএস আধিকারিকদের হাতে অতিরিক্ত দায়িত্ব তুলে দিয়ে প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করার পথে হাঁটল রাজ্য সরকার। স্বাস্থ্য,মৎস্য, সমবায়,আবাসন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নতুন দায়িত্ব বণ্টনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর। গতকাল মঙ্গলবার (৩০ জুন) জারি হওয়া সরকারি নির্দেশিকা অনুযায়ী, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব এবং তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের অতিরিক্ত দায়িত্বে থাকা আইএএস আধিকারিক শুভাঞ্জন দাসকে এবার মৎস্য, অ্যাকুয়াকালচার, জলজ সম্পদ ও মৎস্য বন্দর উন্নয়ন দফতরের সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। ওই দফতরে নিয়মিত সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই এই দায়িত্ব সামলাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজেশ পাণ্ডে (আইএএস, পশ্চিমবঙ্গ ক্যাডার: ১৯৯৫), বর্তমানে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, তাঁর নিয়মিত দায়িত্বের পাশাপাশি সমবায় দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন। স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত এই অতিরিক্ত দায়িত্ব তাঁর কাছেই থাকবে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য প্রশাসনে কাজের গতি বাড়াতে এবং বিভিন্ন দফতরের কার্যক্রম আরও কার্যকর করতে নবান্ন একযোগে বড়সড় প্রশাসনিক রদবদল করেছিল। এর আগে ৯ জুন কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে জারি হওয়া এক নির্দেশিকায় একাধিক শীর্ষ আইএএস আধিকারিকের দফতর বদল এবং নতুন দায়িত্বের ঘোষণা করা হয়েছিল। লোকসভা নির্বাচনের আবহ কেটে যাওয়ার পরেই এই প্রশাসনিক রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে পুড়ে নিহত ৭, আহত ২২

সেই রদবদলে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছিলেন ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর দফতরে ‘প্রিন্সিপাল কো-অর্ডিনেটর অফ ডেভেলপমেন্ট ওয়ার্কস’ পদে কর্মরত নন্দিনী চক্রবর্তীকে আবাসন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্বও দেওয়া হয়। রাজ্যপালের সচিব-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে কাজের অভিজ্ঞতা থাকায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে পুড়ে নিহত ৭, আহত ২২

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের জয়ের আশা ক্ষীণ, মানছেন খোদ হলান্ড

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

কেতুর ছায়ায় শুক্র, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’, জানুন ভাগ্যবান কারা?

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ