দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় জ্বলল বাস, আগুনে পুড়ে মৃত ৭, আহত ২২

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ট্রেলারকে ধাক্কা দেওয়ার পর একটি স্লিপার বাসে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত জনের, আহত হয়েছেন আরও ২২ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক আতঙ্ক ছড়ায়। 

মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। বাসটি প্রথমে একটি ট্রেলারের (একটি বড় ট্রাক) সঙ্গে ধাক্কা খায় এবং তারপর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। বাসটিতে প্রায় ৩৭ জন যাত্রী ছিলেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় আরও প্রাণহানি ঘটেছে।   আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

দুর্ঘটনার পরে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বাস ও ট্রাকটি  ভয়াবহ আগুনে জ্বলছে এবং যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকে বাসটি ধাক্কা দেওয়ার পরেই উপরের বার্থের যাত্রীরা নীচে ছিটকে পড়েন।  পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত অধিকাংশ যাত্রীই ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ সন্দেহ করছে যে বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। বাসটির বেশি গতিকেও দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের