Loading live market data...
Loading active stocks...
Connecting...

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলজলায় মঙ্গলবার (১২ মে) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের প্রাণ গিয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও পাঁচজন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশকে অতি দ্রুত এফআইআর(FIR) দায়ের করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব(Chief Secretary) মনোজ আগরওয়াল। একইসঙ্গে চার দফতরের পদস্থ আধিকারিককে নিয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন। ওই তদন্ত কমিটিতে থাকছেন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, কলকাতার পুলিশ কমিশনার, দমকল বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব এবং কলকাতা পুরনিগমের কমিশনার। অতি দ্রুত এই কমিটির সদস্যদের ঘটনাস্থল পরিদর্শন করে সমস্ত রকম দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন দুপুরে শহরে ফের অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। তপসিয়ার জি জে খান রোডের (J Je Khan Rosd) একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার ঘটনায় অন্তত দু’জনের মৃত্যু হয়। আরও ৫ জন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে খবর।জানা গিয়েছে, এদিন দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের এক বহুতলের দোতলায় আগুন লাগে। মুর্হূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে অতি দ্রুত। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

তারপর তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আচমকা আগুন লাগায় ঘরে থাকা পাঁচজন আটকে পড়েন। জানা যায়, প্রাণ বাঁচাতে সবাই মিলে বাথরুমে আশ্রয় নিলেও সেখানেও কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতির তৈরি হয়। দমকলকর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে, রীতিমতো বেগ পেতে হয় তাঁদের। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বহুতলের অন্য আবাসিকরা।এরপর দগ্ধ অবস্থায় আটকে থাকা পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে(National Medical College Hospital) পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম