রাজ্যপালের কীর্তি, রাজভবনে বসালেন নিজের আবক্ষ মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেই নিজের আবক্ষ মূর্তির উন্মোচন করে কার্যত লোক হাসালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। সত্যি, বাংলার রাজ্যপাল ভাগ্য একেবারেই মন্দ একথা মানতেই হবে। এর আগে ধনখড় বাবু সবকিছুতেই অপমানিত বোধ করতেন। আর বর্তমান রাজ্যপাল আবার তাঁর থেকেও এক কাঠি এগিয়ে। সম্ভবত নরেন্দ্র মোদির নিজের নামের স্টেডিয়াম উদ্বোধনের বিষয়টি দেখে তাঁর থেকেই অনুপ্রাণিত হয়ে নয়া কাণ্ড ঘটিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্যে মোটে ২ বছরের জন্য রাজ্যপাল হয়ে এসেছেন তিনি, এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করার প্রতিযোগিতায় একেবারে আদা জল খেয়ে মাঠে নেমেছেন আনন্দ।

আরও পড়ুনঃ ভাঙল দীর্ঘদিনের রেকর্ড, শচীনকে টপকে গেলেন বিরাট কোহলি

গতকাল ২৩শে নভেম্বর অর্থাৎ শনিবার দিন রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস৷ সূত্রের খবর সেই উপলক্ষেই এবার রাজভবনে বসানো হল তাঁর আবক্ষ মূর্তি। এদিন সকালে রাজভবনে মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন স্বয়ং রাজ্যপাল৷ এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে! শনিবার সকাল ১০টা নাগাদ চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরে চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে এই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

সূত্রের খবর, ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা সপ্তাহ খানেক ধরে এই মূর্তি বানিয়েছেন। মূলত, ফাইবার দিয়ে তৈরি মূর্তিটি ঘিরে এদিন দেখার মতো উৎসাহ ছিল রাজভবনে। জানা গিয়েছে, রাজ্যপালকে সরাসরি না-দেখেই শুধুমাত্র তাঁর ছবি দেখেই মূর্তিটি তৈরি করেন শিল্পী পার্থ সাহা। শিল্পী নিজের শিল্পসত্ত্বার প্রদর্শন করতে সক্ষম হলেও রাজ্যপালের মতো একটি পদে বসে থাকা ব্যক্তি যে এহেন কীর্তি ঘটাবেন তা বোধহয় ধারণার বাইরে।

আরও পড়ুনঃ কোহলির হাঁকানো ছক্কা আঘাত করল মাথায়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নিরাপত্তা রক্ষী, বন্ধ হল খেলা

ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। কেউ জীবিত থাকাকালীন কিভাবে তাঁর মূর্তি উন্মোচন সম্ভব এই প্রশ্নের উত্তরে কোনও কুলকিনারা খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা। অনেকেই রাজ্যপালকে ‘উন্মাদ’ ও ‘ফুটেজখোর’ সম্বোধন করতেও পিছপা হননি। যদিও সমালোচনার উত্তরে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস৷

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা