সর্বনাশ, রাজ্যে করোনার সংক্রমণ ফের ১০০-র গণ্ডি ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই রাজ্যে লাগামছাড়া করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Cases) ও শনাক্তের হার (Positivity Rate) আগের দিনের চেয়ে আরও ঊর্ধ্বমুখী। শুধু তাই নয়, দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণ একশোর গণ্ডি ছাড়াল। নতুন করে সংক্রমিত হয়েছেন ১০৭ জন। আর সংক্রমণ হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে এক দশমিক ৩৯ শতাংশে। উদ্বেগ বাড়িয়ে এক লাফে অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা সাড়ে পাঁচশোর গন্ডি ছাড়িয়েছে। সামান্য স্বস্তি মিলেছে মৃত্যুর পরিসংখ্যানে (Covid Deaths)। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি।

বৃহস্পতিবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৯৫ জন। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, একশোর গণ্ডি যে কোনও মুহুর্তে পেরিয়ে যাবে মারণ ভাইরাসের সংক্রমণ। তাঁদের সেই আশঙ্কা সত্যি হল। শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। যার ফলে আরও ১০৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ২০ হাজার ৩৪ জন। নতুন করে মৃত্যুর ঘটনা না ঘটায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৫ জনেই থমকে রয়েছে।

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হারের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণগাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৯ লাখ ৯৮ হাজার ২৫৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৫৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৫ জন।’

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে