টানা চারদিন করোনায় মৃত্যুশূন্য বাংলা, তবে বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

মারণ ভাইরাসকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার ছোবলে দৈনিক মৃত্যু স্বস্তি দিলেও অস্বস্তি বজায় রাখছে দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। এ নিয়ে টানা চারদিন মৃত্যুশূন্য দিন পার করল বাংলা। যদিও দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। আর পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশে।

শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একদিনে নতুন করে ১৫ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার বা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশে। নতুন করে আরও ৬৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ১৩৮ জনে। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় করোনার মৃত্যুমিছিল ২১ হাজার ১৯৭ জনেই থমকে রয়েছে।’

স্বস্তি দিচ্ছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত করোনাকে জয় করেছেন ১৯ লাখ ৯৫ হাজার ২১২ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯১ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৯টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৭২৯ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন মাত্র ৬৬ জন।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১