রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকার পালাবদলের পর এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও বড় রদবদল করল শুভেন্দুর সরকার। পূর্বতন সরকারের মনোনীত তিন সদস্যকে অপসারণ করে নতুন তিন চিকিৎসককে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকার মনোনীত সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, নির্মল মাজি, সৌরভ পাল এবং অসীম সরকারকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে নতুন করে মনোনীত সদস‌্যদের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন- বিধায়ক চিকিৎসক ডা. প্রণত টুডু, বিজেপির চিকিৎসক সেলের সদস্য ডা. কল্যাণআশিষ মুখোপাধ্যায় এবং ডা. মৃণ্ময় অধিকারী। সোমবার (২৭ জুলাই) রাতে স্বাস্থ্য দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই নবনিযুক্ত সদস্যরা তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন।

আরও পড়ুন: ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

উল্লেখ্য, রাজ্য কাউন্সিলের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। সেই সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীরা কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়। তবে সূত্রের খবর, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলেও বর্তমান কাউন্সিলের মেয়াদ এখনও শেষ না হওয়ায় নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সেই কারণেই সরকার মনোনীত তিনটি শূন্য পদে নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে